hadith book logo

আদাবুল মুফরাদ: হাদিস ১০৯৬

১৬. দেখা-সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা

الأدب المفرد

১/২৪ পরিচ্ছেদঃ

অনুচ্ছেদঃ পিতাকে কি উপনামে ডাকা যায়?

১০৯৬
আদাবুল মুফরাদ
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ: سَمِعْتُ جَابِرًا يَقُولُ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي، فَدَقَقْتُ الْبَابَ، فَقَالَ: «مَنْ ذَا؟» فَقُلْتُ: أَنَا، قَالَ: «أَنَا، أَنَا؟» ، كَأَنَّهُ كَرِهَهُ
মুহাম্মদ ইবনুল মুনকাদির (র)থেকে বর্ণিতঃ
আমি জাবের (র)-কে বলতে শুনেছি, আমার পিতার রেখে যাওয়া কিছু ঋণের ব্যাপারে আলোচনার জন্য আমি নবী (সাঃ)-এর নিকট এলাম। আমি দরজায় করাঘাত করলে তিনি জিজ্ঞেস করেনঃ কে? আমি বললাম, আমি। তিনি বলেনঃ আমি, আমি। তিনি যেন জবাবটি অপছন্দ করলেন। (বুখারী, মুসলিম)
আদাবুল মুফরাদ: হাদিস ১০৯৬ (দেখা-সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা)