hadith book logo

আদাবুল মুফরাদ: হাদিস ১৯৮

৫. ভদ্র আচার ব্যাবহার

الأدب المفرد

৫/৩০ পরিচ্ছেদঃ

অনুচ্ছেদঃ কোন ব্যক্তি নিজে যা খাবে তার দাসকেও তা খাওয়াবে।

১৯৮
আদাবুল মুফরাদ
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنِ الْفَضْلِ بْنِ مُبَشِّرٍ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوصِي بِالْمَمْلُوكِينَ خَيْرًا وَيَقُولُ: «أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ، وَأَلْبِسُوهُمْ مِنْ لَبُوسِكُمْ، وَلَا تُعَذِّبُوا خَلْقَ اللَّهِ»
জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাঃ) দাসদের সাথে উত্তম ব্যবহার করার উপদেশ দিতেন এবং বলতেনঃ তোমরা যা খাও তাদেরকেও তা খাওয়াও, তোমরা যা পরিধান করো তাদেরকেও তা পরিধান করাও এবং আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিও না।