hadith book logo

আদাবুল মুফরাদ: হাদিস ৩৮৮

৬. বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি

الأدب المفرد

৬/৬৭ পরিচ্ছেদঃ

অনুচ্ছেদঃ মিথ্যা কথন বর্জনীয়।

৩৮৮
আদাবুল মুফরাদ
সহিহ হাদিস
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: لَا يَصْلُحُ الْكَذِبُ فِي جِدٍّ وَلَا هَزْلٍ، وَلَا أَنْ يَعِدَ أَحَدُكُمْ وَلَدَهُ شَيْئًا ثُمَّ لَا يُنْجِزُ لَهُ
আবদুল্লাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
মিথ্যা বাস্তবিকপক্ষেও নয় এবং ঠাট্টাচ্ছলেও সংগত নয়। তোমাদের কেউ তার সন্তানকে কিছু দেয়ার ওয়াদা করে তা তাকে না দেয়ার বিষয়টিও সংগত নয়।
আদাবুল মুফরাদ: হাদিস ৩৮৮ (বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি)