hadith book logo

আদাবুল মুফরাদ: হাদিস ৩৯৩

৬. বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি

الأدب المفرد

৬/৭০ পরিচ্ছেদঃ

অনুচ্ছেদঃ মানুষের মধ্যে আপোষ-রফা করা।

৩৯৩
আদাবুল মুফরাদ
অন্যান্য
حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ الْحُسَيْنِ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: {فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ} [الأنفال: 1] ، قَالَ: هَذَا تَحْرِيجٌ مِنَ اللَّهِ عَلَى الْمُؤْمِنِينَ أَنْ يَتَّقُوا اللَّهَ وَأَنْ يُصْلِحُوا ذَاتَ بَيْنِهِمْ --- [قال الشيخ الألباني] : صحيح الإسناد موقوفا وروي نحوه مرفوعا من حديث ابن عباس
ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
“অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করো” (সূরা আনফালঃ ১)। উক্ত আয়াতের তাফসীর প্রসঙ্গে তিনি বলেন, এর দ্বারা আল্লাহ বান্দার উপর বাধ্যবাধকতা আরোপ করেছেন যে, তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাদের পারস্পরিক অবস্থার সংশোধন করে (তাবারানী)।
আদাবুল মুফরাদ: হাদিস ৩৯৩ (বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি)