hadith book logo

জাল জয়িফ হাদিস সিরিজ: হাদিস ৮১

১. জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

سلسلة الحديث الشريف المزيف

১/১ পরিচ্ছেদঃ

১ থেকে ১০০ নং হাদিস

৮১
জাল জয়িফ হাদিস সিরিজ
জাল হাদিস
বর্ণনাকারীথেকে বর্ণিতঃ
হে আব্বাস! নিশ্চয় আল্লাহ আমার মাধ্যমে এ কর্ম উম্মোচন করেছেন, যার সমাপ্তি টানবেন তোমার সন্তানদের মধ্য হতে এক যুবকের মাধ্যমে। তিনি ইনসাফ দ্বারা তাকে (যমীনকে) পরিপূর্ণ করে দিবেন; যেমনি ভাবে তাকে (যমীনকে) অত্যাচার দ্বারা পূর্ণ করে দেয়া হয়েছিল। তিনি ঈসা (আঃ)-এর সাথে সলাত কায়েম করবেন (তাঁর ইমামতি করবেন)।

হাদীসটি জাল।

হাদীসটি খাতীব বাগদাদী “তারীখু বাগদাদ” গ্রন্থে (৪/১১৭) উল্লেখ করেছেন এবং তার সূত্রে ইবনুল জাওযী “আল-ওয়াহিয়াত” গ্রন্থে (১৪৩৭) উল্লেখ করেছেন।
এটির সনদে আহমাদ ইবনু হাজ্জাজ নামক এক বর্ণনাকারী আছেন, তাকে যাহাবী এ হাদীসের ব্যাপারে মিথ্যার দোষে দোষী করেছেন।
তার এ কথার সাথে হাফিয ইবনু হাজার “লিসানুল মীযান” গ্রন্থে ঐকমত্য পোষন করেছেন।
হাদীসটি সুয়ূতী “আল-লাআলিল মাসনূ‘য়াহ” গ্রন্থে (১/৪৩১-৪৩৪) উল্লেখ করেছেন। কিন্তু তিনি কোন হুকুম না লাগিয়ে চুপ থেকেছেন।
ইবনু জাওযী “মাওযূ’আত” গ্রন্থে (২/৩৭) উল্লেখ করে বলেছেনঃ এটি জাল।
খাতীব বাগদাদী “তারীখু বাগদাদ” গ্রন্থে অন্য এক সনদে (৪/১১৭) উল্লেখ করেছেন এবং তার সূত্রে ইবনুল জাওযী “ইলালুল মুতানাহিয়াহ” গ্রন্থে (২/৩৭৫/১৪৩৮) উল্লেখ করার পর বলেছেনঃ এটির সনদে সমস্যা নেই।
কিন্তু এটির সনদে দুটি সমস্যা রয়েছেঃ
১। আব্দুস সামাদ ইবনু ‘আলী, তিনি হাশেমী; তাকে উকায়লী (৩/৮৪/১০৫৩) দুর্বল আখ্যা দিয়েছেন।
২। মুহাম্মদ ইবনু নূহ্‌ ইবনে সা‘ঈদ আল-মুয়াযযিন; তার সম্পর্কে যাহাবী বলেনঃ তার এ হাদীসটি মিথ্যা এবং তার পিতা মাজহূল।