hadith book logo
সব ক্যাটাগরি•৯ টি দোয়া

ঘর-বাড়ি

أذكار دخول المنزل والخروج منه

১
নতুন ঘরে বা স্থানে প্রবেশের দোয়ানতুন স্থানে অবস্থান

খাওলা বিনতে হাকীম (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো নতুন স্থানে বা ঘরে অবতরণ করে এই দোয়াটি পড়বে, সে সেখান থেকে চলে না যাওয়া পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না:

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ

আউযু বি-কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক্ব।

অনুবাদ
আমি আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি।
রেফারেন্স:সহীহ মুসলিম: ২৭০৮
২
ঘরে প্রবেশের দোয়াঘরে প্রবেশ ও অবস্থান

জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি নবী (সাঃ)-কে বলতে শুনেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান (তার সঙ্গীদের) বলে:

بِسْمِ اللهِ
উচ্চারণ

বিসমিল্লাহ

অনুবাদ
আল্লাহর নামে (প্রবেশ করছি)।
ফযিলত ও গুরুত্ব

শয়তান বলে: 'তোমাদের আজ এখানে রাত কাটানোর এবং রাতের খাবারের কোনো সুযোগ নেই।'

রেফারেন্স:সহীহ মুসলিম: ২০১৮
৩
পরিবার ও সন্তানদের নিরাপত্তাঘরের নিরাপত্তা

ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) হাসান ও হুসাইন (রাঃ)-কে এই বলে আশ্রয় প্রার্থনা করতেন এবং বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম (আঃ) ইসমাইল ও ইসহাক (আঃ)-এর জন্য এই দোয়া পড়তেন:

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ

উঈযুকুমা বি-কালিমাতিল্লাহিত তাম্মাতি, মিন কুল্লি শাইতানিওঁ ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ।

অনুবাদ
আমি তোমাদের উভয়কে আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে দিচ্ছি—সব ধরনের শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সব ধরনের ক্ষতিকর কুদৃষ্টি থেকে।
ফযিলত ও গুরুত্ব

নিজের জন্য পড়তে হলে 'উঈযুকুমা' (তোমাদের দুজনকে) এর স্থলে 'আউযু' (আমি আশ্রয় চাই) বলতে হবে।

রেফারেন্স:সহীহ বুখারী: ৩৩৭১
৪
ঘর থেকে বের হওয়ার দোয়াঘর থেকে বের হওয়া

আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে:

بِسْمِ اللهِ، تَوَكَّلْتُ عَلَى اللهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
উচ্চারণ

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা-হাওলা ওয়া লা-কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অনুবাদ
আল্লাহর নামে (বের হচ্ছি), আল্লাহর ওপরই ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই।
ফযিলত ও গুরুত্ব

তখন তাকে বলা হয়, 'তোমার জন্য এটাই যথেষ্ট, তোমাকে সঠিক পথ দেখানো হয়েছে এবং তোমাকে রক্ষা করা হয়েছে।' শয়তান তখন তার থেকে দূরে সরে যায়।

রেফারেন্স:সুনানে তিরমিযী: ৩৪২৬, আবু দাউদ: ৫০৯৫
৫
জান্নাতে গৃহ নির্মাণের দোয়াকুরআনিক দোয়া

ফেরাউনের স্ত্রী আসিয়া (আঃ) আল্লাহর কাছে জান্নাতে একটি ঘরের জন্য এই প্রার্থনা করেছিলেন, যা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে:

رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
উচ্চারণ

রাব্বিবনি লী ইনদাকা বাইতান ফিল জান্নাহ।

অনুবাদ
হে আমার পালনকর্তা! আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন।
রেফারেন্স:সূরা আত-তাহরীম: ১১
৬
ঘরে প্রবেশের দোয়াঘরে প্রবেশ ও অবস্থান

আনাস ইবনে মালিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) আমাকে বলেছেন, যদি কেহ কোন খালি ঘরে যায়, তবে

السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ
উচ্চারণ

আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন

অনুবাদ
আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক।
ফযিলত ও গুরুত্ব

পবিত্র কুরআনেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন: 'যখন তোমরা ঘরে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে।' (সূরা আন-নূর: ৬১)

রেফারেন্স: মুয়াত্তা মালিকঃ ১৭৯৪
৭
ঘর থেকে বের হওয়ার দোয়াঘর থেকে বের হওয়া

উম্মুল মুমিনীন উম্মে সালামাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) যখনই ঘর থেকে বের হতেন, তখনই আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়তেন:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা আন আদিল্লা আও উদাল্লা, আও আযিল্লা আও উযাল্লা, আও আযলিমা আও উযলামা, আও আজহালা আও ইউজহালা আলাইয়্যা।

অনুবাদ
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই যেন আমি পথভ্রষ্ট না হই অথবা আমাকে যেন পথভ্রষ্ট করা না হয়; আমি যেন পদস্খলিত না হই অথবা আমার পদস্খলন না ঘটানো হয়; আমি যেন কারো ওপর জুলুম না করি অথবা আমার ওপর যেন জুলুম করা না হয়; আমি যেন কারো সাথে মূর্খতা না করি অথবা আমার সাথে যেন মূর্খতা করা না হয়।
রেফারেন্স:সুনানে আবু দাউদ: ৫০০৬
৮
ঘরকে শয়তানমুক্ত রাখার আমলঘরের নিরাপত্তা

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে দুটি আয়াত নাজিল করে সূরা বাকারা শেষ করেছেন। যে ঘরে তিন রাত এই আয়াত দুটি পাঠ করা হবে, শয়তান তার কাছে আসতে পারবে না।

آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّـهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴿٢٨٥﴾ لَا يُكَلِّفُ اللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴿٢٨٦﴾
উচ্চারণ

(২৮৫) আ-মানার রাসূলু বিমা- উনঝিলা ইলাইহি মির রব্বিহী ওয়াল মু’মিনূন। কুল্লুন আ-মানা বিল্লা-হি ওয়া মালা-ইকাতিহী ওয়াকুতুবিহী ওয়া রুসুলিহ, লা- নুফাররিক্বু বাইনা আহাদিম মির রুসুলিহ, ওয়াক্ব-লু সামি‘না- ওয়া আতা‘না- গুফ্‌রা-নাকা রব্বানা- ওয়া ইলাইকাল মাসীর। (২৮৬) লা ইয়ুকাল্লিফুল্লা-হু নাফ্‌সান ইল্লা উস‘আহা- লাহা- মা- কাসাবাত ওয়া আলাইহা- মাক্তাসাবাত রব্বানা- লা- তুআখিয্‌না- ইন নاسىনা- আও আখ্‌ত্বা’না-। রব্বানা- ওয়ালা- তাহ্‌মিল ‘আলাইনা- ইসরান কামা- 'হামালতাহু ‘আলাল্লাযীনা মিন ক্বাবলিনা-। রব্বানা- ওয়ালা- তু'হাম্মিলনা- মা-লা- ত্বা-ক্বাতা লানা- বিহী। ওয়া‘ফু 'আন্না- ওয়াগফির লানা- ওয়ার'হামনা- আনতা মাওলা-না- ফানসুরনা- ‘আলাল ক্বাউমিল কা-ফিরীন।

অনুবাদ
(২৮৫) রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাযিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণও। প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহ্‌র উপর, তাঁর ফেরেশতাকুল, কিতাবসমূহ ও তাঁর রাসূলগণের উপর, আমরা তাঁর রাসূলগণের কারও মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল। (২৮৬) আল্লাহ্‌ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। (সূরা বাকারা ২ঃ ২৮৫-২৮৬)
ফযিলত ও গুরুত্ব

মুহাদ্দিসগণের মতে, 'যথেষ্ট হবে' এর অর্থ হলো বিপদ-আপদ থেকে রক্ষা করবে অথবা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত হবে।

রেফারেন্স:সহীহ বুখারী: ৫০০৯, সুনানে তিরমিযী: ২৮৮২
৯
বরকতময় গৃহের দোয়াকুরআনিক দোয়া

আল্লাহ তাআলা নূহ (আঃ)-কে কিশতি থেকে নামার সময় এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, যা যেকোনো নতুন ঘরে বা স্থানে প্রবেশের জন্য অত্যন্ত বরকতময়:

رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ
উচ্চারণ

রাব্বি আনযিলনী মুনযালান মুবারাকান ওয়া আনতা খাইরুল মুনযিলীন।

অনুবাদ
হে আমার পালনকর্তা! আমাকে বরকতময়ভাবে নামিয়ে দিন, আর আপনিই শ্রেষ্ঠ অবতরণকারী।
ফযিলত ও গুরুত্ব

অজানা পথে চলা বা ভাসার সময় নিরাপদ ও সঠিক স্থান খুঁজতে।

রেফারেন্স:সূরা আল-মুমিনুন: ২৯