hadith book logo
সূরা নং ১৯মাক্কী৯৮টি আয়াত

মারইয়াম— মারিয়াম (নবী ঈসার মা)

019
মারইয়াম·১
ﭑﭒ
Bayaan Foundation

কাফ-হা-ইয়া-‘আঈন-সোয়াদ।

মারইয়াম·২
ﭓﭔﭕﭖﭗﭘ
Bayaan Foundation

এটা তোমার রবের রহমতের বিবরণ তাঁর বান্দা যাকারিয়্যার প্রতি।

মারইয়াম·৩
ﭙﭚﭛﭜﭝﭞ
Bayaan Foundation

যখন সে তার রবকে গোপনে ডেকেছিল।

মারইয়াম·৪
ﭟﭠﭡﭢﭣﭤﭥﭦﭧﭨﭩﭪﭫﭬﭭ
Bayaan Foundation

সে বলেছিল, ‘হে আমার রব! আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশতঃ আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব, আপনার নিকট দো‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি’।

মারইয়াম·৫
ﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶﭷﭸﭹﭺﭻ
Bayaan Foundation

‘আর আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশংকাবোধ করছি। আমার স্ত্রী তো বন্ধ্যা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন’।