সূরা নং ২১মাক্কী১১২টি আয়াত
আল-আম্বিয়া— নবীগণ
021
আল-আম্বিয়া·১
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘ
Bayaan Foundation
মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।
আল-আম্বিয়া·২
ﭙﭚﭛﭜﭝﭞﭟﭠﭡﭢﭣﭤ
Bayaan Foundation
যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট কোন নতুন উপদেশ আসে তখন তারা তা কৌতুকভরে শ্রবণ করে।
আল-আম্বিয়া·৩
ﭥﭦﭧﭨﭩﭪﭫﭬﭭﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶ
Bayaan Foundation
তাদের অন্তর থাকে অমনোযোগী এবং যালিমরা গোপনে পরামর্শ করে, ‘এ তো তোমাদের মতই একজন মানুষ। এরপরও কি তোমরা দেখে শুনে যাদুর কবলে পড়বে’?
আল-আম্বিয়া·৪
ﭷﭸﭹﭺﭻﭼﭽﭾﭿﮀﮁﮂ
Bayaan Foundation
সে (রাসূল) বলল, ‘আমার রব আসমান ও যমীনের সমস্ত কথাই জানেন এবং তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ’।
আল-আম্বিয়া·৫
ﮃﮄﮅﮆﮇﮈﮉﮊﮋﮌﮍﮎﮏﮐﮑ
Bayaan Foundation
বরং তারা বলে, ‘এগুলো অলীক কল্পনা, হয় সে এটি মন থেকে বানিয়েছে নয়তো সে একজন কবি। অতএব সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক যেরূপ নিদর্শনসহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ’।