সূরা নং ২৭মাক্কী৯৩টি আয়াত
আন্-নামাল— পিপীলিকা
027
আন্-নামাল·১
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘ
Bayaan Foundation
ত্ব-সীন; এগুলো আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত।
আন্-নামাল·২
ﭙﭚﭛﭜ
Bayaan Foundation
মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।
আন্-নামাল·৩
ﭝﭞﭟﭠﭡﭢﭣﭤﭥﭦ
Bayaan Foundation
যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়। আর তারাই আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে।
আন্-নামাল·৪
ﭧﭨﭩﭪﭫﭬﭭﭮﭯﭰﭱ
Bayaan Foundation
নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না আমি তাদের জন্য তাদের আমলসমূহকে সুশোভিত করে দিয়েছি। ফলে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।
আন্-নামাল·৫
ﭲﭳﭴﭵﭶﭷﭸﭹﭺﭻﭼ
Bayaan Foundation
এদের জন্যই রয়েছে নিকৃষ্ট আযাব। আর এরাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।