সূরা নং ২মাদানী২৮৬টি আয়াত
আল-বাকারাহ— বকনা-বাছুর
002
আল-বাকারাহ·১
ﭑﭒ
Bayaan Foundation
আলিফ-লাম-মীম।* *এ অক্ষরগুলো কুরআনের একটি মু‘জিযা- যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন।
আল-বাকারাহ·২
ﭓﭔﭕﭖﭗﭘﭙﭚﭛﭜ
Bayaan Foundation
এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত।
আল-বাকারাহ·৩
ﭝﭞﭟﭠﭡﭢﭣﭤﭥ
Bayaan Foundation
গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা থেকে ব্যয় করে।
আল-বাকারাহ·৪
ﭦﭧﭨﭩﭪﭫﭬﭭﭮﭯﭰﭱﭲ
Bayaan Foundation
আর যারা ঈমান আনে তাতে, যা তোমার প্রতি নাযিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাযিল করা হয়েছে। আর আখিরাতের প্রতি তারা ইয়াকীন রাখে।
আল-বাকারাহ·৫
ﭳﭴﭵﭶﭷﭸﭹﭺﭻﭼ
Bayaan Foundation
তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম।