সূরা নং ৪০মাক্কী৮৫টি আয়াত
আল-মু'মিন বা গাফির— বিশ্বাসী
040
আল-মু'মিন বা গাফির·১
ﭤﭥ
Bayaan Foundation
হা-মীম।
আল-মু'মিন বা গাফির·২
ﭦﭧﭨﭩﭪﭫﭬ
Bayaan Foundation
মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাযিলকৃত।
আল-মু'মিন বা গাফির·৩
ﭭﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶﭷﭸﭹﭺﭻﭼﭽ
Bayaan Foundation
তিনি পাপ ক্ষমাকারী, তাওবা কবূলকারী, কঠোর আযাবদাতা, অনুগ্রহ বর্ষণকারী। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তাঁর দিকেই প্রত্যাবর্তন।
আল-মু'মিন বা গাফির·৪
ﭾﭿﮀﮁﮂﮃﮄﮅﮆﮇﮈﮉﮊﮋ
Bayaan Foundation
কাফিররাই কেবল আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়। সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে ধোঁকায় না ফেলে।
আল-মু'মিন বা গাফির·৫
ﮌﮍﮎﮏﮐﮑﮒﮓﮔﮕﮖﮗﮘﮙﮚﮛﮜﮝﮞﮟﮠﮡﮢﮣﮤ
Bayaan Foundation
এদের পূর্বে নূহের কওম এবং তাদের পরে অনেক দলও অস্বীকার করেছিল। প্রত্যেক উম্মতই স্ব স্ব রাসূলকে পাকড়াও করার সংকল্প করেছিল এবং সত্যকে বিদূরীত করার উদ্দেশ্যে তারা অসার বিতর্কে লিপ্ত হয়েছিল। ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম। সুতরাং কেমন ছিল আমার আযাব!