সূরা নং ৪২মাক্কী৫৩টি আয়াত
আশ-শুরা— পরামর্শ
042
আশ-শুরা·১
ﭑﭒ
Bayaan Foundation
হা-মীম।
আশ-শুরা·২
ﭓﭔ
Bayaan Foundation
‘আইন-সীন-কাফ।
আশ-শুরা·৩
ﭕﭖﭗﭘﭙﭚﭛﭜﭝﭞﭟ
Bayaan Foundation
এমনিভাবে মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহ তোমার কাছে ওহী প্রেরণ করেন এবং তোমার পূর্ববর্তীদের কাছেও।
আশ-শুরা·৪
ﭠﭡﭢﭣﭤﭥﭦﭧﭨﭩﭪﭫ
Bayaan Foundation
আসমানসমূহে যা কিছু আছে এবং যমীনে যা কিছু আছে সব তাঁরই। তিনিই সমুন্নত, সুমহান।
আশ-শুরা·৫
ﭬﭭﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶﭷﭸﭹﭺﭻﭼﭽﭾﭿﮀﮁ
Bayaan Foundation
উপর থেকে আসমান ফেটে পড়ার উপক্রম হয়; আর ফেরেশতারা তাদের রবের প্রশংসায় তাসবীহ পাঠ করে এবং পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে; জেনে রেখ, আল্লাহ, তিনি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।