hadith book logo
সূরা নং ৪৩মাক্কী৮৯টি আয়াত

আয-যুখরুফ— সোনাদানা

043
আয-যুখরুফ·১
ﮀﮁ
Bayaan Foundation

হা-মীম।

আয-যুখরুফ·২
ﮂﮃﮄ
Bayaan Foundation

সুস্পষ্ট কিতাবের কসম!

আয-যুখরুফ·৩
ﮅﮆﮇﮈﮉﮊﮋ
Bayaan Foundation

নিশ্চয় আমি তো একে আরবী কুরআন বানিয়েছি, যাতে তোমরা বুঝতে পার।

আয-যুখরুফ·৪
ﮌﮍﮎﮏﮐﮑﮒﮓ
Bayaan Foundation

আর নিশ্চয় তা আমার কাছে উম্মুল কিতাবে সুউচ্চ মর্যাদাসম্পন্ন, প্রজ্ঞাপূর্ণ।

আয-যুখরুফ·৫
ﮔﮕﮖﮗﮘﮙﮚﮛﮜ
Bayaan Foundation

তোমরা সীমালঙ্ঘনকারী জাতি, এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে এ উপদেশবাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেব?