hadith book logo
সূরা নং ৪৫মাক্কী৩৭টি আয়াত

আল-জাসিয়া— নতজানু

045
আল-জাসিয়া·১
ﭑﭒ
Bayaan Foundation

হা-মীম।

আল-জাসিয়া·২
ﭓﭔﭕﭖﭗﭘﭙ
Bayaan Foundation

মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব নাযিলকৃত।

আল-জাসিয়া·৩
ﭚﭛﭜﭝﭞﭟﭠ
Bayaan Foundation

নিশ্চয় আসমানসমূহ ও যমীনে মুমিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে।

আল-জাসিয়া·৪
ﭡﭢﭣﭤﭥﭦﭧﭨﭩﭪ
Bayaan Foundation

আর তোমাদের সৃষ্টিতে এবং যে জীব জন্তু ছড়িয়ে রয়েছে তাতে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে।

আল-জাসিয়া·৫
ﭫﭬﭭﭮﭯﭰﭱﭲﭳﭴﭵﭶﭷﭸﭹﭺﭻﭼﭽﭾﭿ
Bayaan Foundation

আর রাত ও দিনের পরিবর্তনে, আল্লাহ আসমান থেকে যে পানি বর্ষণ করেন তারপর তা দ্বারা যমীনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং বাতাসের পরিবর্তনে সে কওমের জন্য নিদর্শনাবলী রয়েছে যারা বোঝে।