hadith book logo
সূরা নং ৭২মাক্কী২৮টি আয়াত

আল-জীন— জ্বিন সম্প্রদায়

072
আল-জীন·১
ﭑﭒﭓﭔﭕﭖﭗﭘﭙﭚﭛﭜﭝﭞ
Bayaan Foundation

বল, ‘আমার প্রতি ওহী করা হয়েছে যে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে। অতঃপর বলেছে, ‘আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি,

আল-জীন·২
ﭟﭠﭡﭢﭣﭤﭥﭦﭧﭨﭩ
Bayaan Foundation

যা সত্যের দিকে হিদায়াত করে; অতঃপর আমরা তাতে ঈমান এনেছি। আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না’।

আল-জীন·৩
ﭪﭫﭬﭭﭮﭯﭰﭱﭲﭳ
Bayaan Foundation

‘আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা সমুচ্চ। তিনি কোন সংগিনী গ্রহণ করেননি এবং না কোন সন্তান’।

আল-জীন·৪
ﭴﭵﭶﭷﭸﭹﭺﭻ
Bayaan Foundation

‘আর আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহর ব্যাপারে অবাস্তব কথা- বার্তা বলত’।

আল-জীন·৫
ﭼﭽﭾﭿﮀﮁﮂﮃﮄﮅﮆ
Bayaan Foundation

‘অথচ আমরা তো ধারণা করতাম যে, মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করবে না’।