hadith book logo
সূরা নং ৭৬মাদানী৩১টি আয়াত

আল-ইনসান— মানুষ

076
আল-ইনসান·১
ﯜﯝﯞﯟﯠﯡﯢﯣﯤﯥﯦﯧ
Bayaan Foundation

মানুষের উপর কি কালের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?

আল-ইনসান·২
ﯨﯩﯪﯫﯬﯭﯮﯯﯰﯱﯲ
Bayaan Foundation

আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।

আল-ইনসান·৩
ﯳﯴﯵﯶﯷﯸﯹﯺ
Bayaan Foundation

অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শোকরকারী অথবা অকৃতজ্ঞ।

আল-ইনসান·৪
ﯻﯼﯽﯾﯿﰀﰁ
Bayaan Foundation

আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।

আল-ইনসান·৫
ﰂﰃﰄﰅﰆﰇﰈﰉﰊ
Bayaan Foundation

নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার মিশ্রণ হবে কাফূর।