সূরা নং ৯৮মাদানী৮টি আয়াত
আল-বাইয়্যিনাহ— সুস্পষ্ট প্রমাণ
098
আল-বাইয়্যিনাহ·১
ﭴﭵﭶﭷﭸﭹﭺﭻﭼﭽﭾﭿﮀ
Bayaan Foundation
কিতাবীদের মধ্যে যারা কুফরী করে তারা ও মুশরিকরা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত (নিজদের অবিশ্বাসে) অটল থাকবে।
আল-বাইয়্যিনাহ·২
ﮁﮂﮃﮄﮅﮆﮇ
Bayaan Foundation
আল্লাহর পক্ষ থেকে এক রাসূল পবিত্র কিতাবসমূহ তিলাওয়াত করে।
আল-বাইয়্যিনাহ·৩
ﮈﮉﮊﮋ
Bayaan Foundation
তাতে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান।
আল-বাইয়্যিনাহ·৪
ﮌﮍﮎﮏﮐﮑﮒﮓﮔﮕﮖﮗ
Bayaan Foundation
আর কিতাবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই কেবল মতভেদ করেছে।
আল-বাইয়্যিনাহ·৫
ﮘﮙﮚﮛﮜﮝﮞﮟﮠﮡﮢﮣﮤﮥﮦﮧﮨﮩ
Bayaan Foundation
আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ‘ইবাদাত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়; আর এটিই হল সঠিক দীন।