hadith book logo

সহিহ হাদিসে কুদসি: হাদিস ১৪৬

১. সহিহ হাদিসের কুদসি সমগ্র

صحيح حديث قدسي

১/৮৯ পরিচ্ছেদঃ

বান্দা অসুস্থ হলে তার জন্য সেরূপ আমল লেখা হয় যেরূপ সে সুস্থ অবস্থায় করত

১৪৬
সহিহ হাদিসে কুদসি
সহিহ হাদিস
عنْ عُقْبَةَ بْنَ عَامِرٍ ( أن رَسُولُ اللَّه صلى الله عليه وسلم قَالَ: «لَيْسَ مِنْ عَمَلِ يَوْمٍ إِلَّا وَهُوَ يُخْتَمُ عَلَيْهِ، فَإِذَا مَرِضَ الْمُؤْمِنُ قَالَتْ الْمَلَائِكَةُ: يَا رَبَّنَا عَبْدُكَ فُلَانٌ قَدْ حَبَسْتَهُ, فَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ: اخْتِمُوا لَهُ عَلَى مِثْلِ عَمَلِهِ حَتَّى يَبْرَأَ أَوْ يَمُوتَ» . ( حم ) صحيح
উকবা ইব্‌ন আমের (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দিনের এমন আমল নেই যার ওপর মোহর এঁটে দেয়া হয় না, বান্দা যখন অসুস্থ হয় ফেরেশতারা বলেঃ হে আমাদের রব, আপনার অমুক বান্দাকে আপনি অসুস্থ করে দিয়েছেন, আল্লাহ তা‘আলা বলেনঃ তার জন্য তার অনুরূপ আমল লিখতে থাক, যতক্ষণ না সে ভাল হয় অথবা মারা যায়”। [আহমদ]