১৮১
ঊপদেশعَنْ مُجَاهِدٍ قَالَ كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فِيْ سَفَرٍ، فَمَرَّ بِمَكَانٍ فَحَادَ عَنْهُ، فَسُئِلَ لِمَ فَعَلْتَ؟ فَقَالَ رَأَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فَعَلَ هَذَا فَفَعَلْتُ.
তাবেঈ মুজাহিদ (রহঃ)থেকে বর্ণিতঃ
আমরা একদা এক সফরে ইবনু ওমরের সাথে ছিলাম। তিনি এক স্থান দিয়ে পার হওয়ার সময় একটু জায়গা রাস্তা থেকে সরে পার হলেন। তাকে জিজ্ঞেস করা হল- আপনি কেন এরূপ করলেন? তিনি বললেন, আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে এই স্থানে এরূপ করতে দেখেছি, তাই আমি করলাম’ (আহমাদ হা/৪৮৭০; তারগীব হা/৭০)। একেই অনুসরণ বলে।