হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন তিনি তাঁর দুই হাতের তালু একত্রিত করতেন এবং তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁ দিতেন।
বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম (১) ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। (২) আল্লাহুস্ সামাদ। (৩) লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। (৪) ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ
অতঃপর দুই হাত দিয়ে শরীরের যতটুকু সম্ভব মুছে নিতেন। মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। এভাবে তিনি তিনবার করতেন।