hadith book logo
HomeDuasফরজ সালাত (নামাজ)
Categories•28 Duas

ফরজ সালাত (নামাজ)

أذكار الصلاة المفروضة

1
সালাতের শেষ বৈঠকসালাম ফিরানোর পূর্বের দোয়া
রাসূলুল্লাহ (সা.) তাশাহহুদ ও সালামের মধ্যবর্তী সময়ে এই দোয়াটি পাঠ করতেন।
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ
Transliteration

আল্লাহুম্মাগফিরলী মা ক্বাদ্দামতু ওয়ামা আখখারতু, ওয়ামা আসরারতু ওয়ামা আ’লানতু, ওয়ামা আসরাফতু, ওয়ামা আনতা আ’লামু বিহি মিন্নী। আনতাল মুক্বাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু, লা ইলাহা ইল্লা আনতা।

Translation
হে আল্লাহ! আপনি আমার পূর্বের ও পরের, গোপন ও প্রকাশ্য এবং আমার সীমালঙ্ঘনজনিত সব গুনাহ ক্ষমা করে দিন, যা আমার চেয়ে আপনি ভালো জানেন। আপনিই অগ্রগামী করেন এবং আপনিই পশ্চাৎগামী করেন। আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই।
Benefits & Importance
এটি সালাম ফিরানোর আগে তাশাহহুদে পড়ার একটি অত্যন্ত শক্তিশালী দোয়া।
Reference:সহীহ মুসলিম: ৭৭১
2
সালাতের শেষ বৈঠকসালাম ফিরানোর পূর্বের দোয়া
আবু বকর (রা.) রাসূলুল্লাহ (সা.)-কে সালাতে পড়ার জন্য একটি দোয়া শিখিয়ে দিতে বললে তিনি এটি শিখিয়ে দেন।
اَللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
Transliteration

আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা, ওয়ালা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা, ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী, ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম।

Translation
হে আল্লাহ! আমি আমার নিজের ওপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন এবং আমার ওপর দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু।
Benefits & Importance
এটি সালাতের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে পড়া হয়।
Reference:সহীহ বুখারী: ৮৩৪, সহীহ মুসলিম: ২৭০৫
3
সালাতের শেষ বৈঠকসালাম ফিরানোর পূর্বের দোয়া
রাসূলুল্লাহ (সা.) তাশাহহুদ শেষ করার পর চারটি বিষয় থেকে আশ্রয় না চেয়ে সালাম ফিরাতেন না।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكْ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
Transliteration

আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্বাবরি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নি আউযূ বিকা মিনাল মাছামি ওয়াল মাগরাম।

Translation
হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে মাসীহ আদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই হে আল্লাহ, আমি আপনার কাছে ঋণ ও পাপাচারিতা থেকে আশ্রয় চাই।
Benefits & Importance
সালাম ফিরানোর আগে এই দোয়াটি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Reference:আবূ দাঊদ: ৮৮০; সহীহ আল বুখারী: ৮৩২; সহীহ মুসলিম: ৫৮৯, মুসনাদ আহমাদ: ৬/৮৮-৮৯;
4
ছানা (সালাত শুরু করার দোয়া)তাকবীরে তাহরীমার পর পঠিতব্য দোয়া
রাসূলুল্লাহ (সা.) তাকবীরে তাহরীমা ও কিরাআতের মাঝখানে এই দোয়াটি পাঠ করতেন।
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ
Transliteration

আল্লা-হুম্মা বা-ই’দ বাইনী ওয়া বাইনা খাত্বা-ইয়া-ইয়া কামা বা-আ’দতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিব। আল্লা-হুম্মা নাক্কিনী মিনাল খাত্বা-ইয়া কামা ইউনাক্কাস্ সাওবুল আবইয়াযু মিনাদ্দানাছ। আল্লা-হুম্মাগসিল খাত্বা-ইয়া-ইয়া বিল মা-ই ওয়াছ্ ছালজি ওয়াল বারাদ।

Translation
হে আল্লাহ! আপনি আমার ও আমার পাপসমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন, যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ! আপনি আমাকে পাপ থেকে এমনভাবে পরিষ্কার করে দিন, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! আপনি আমার পাপসমূহকে পানি, বরফ ও শিলা দিয়ে ধুয়ে ফেলুন।
Benefits & Importance
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) তাকবীর ও কিরাআতের মাঝখানে কিছুক্ষণ চুপ থাকতেন। আমি জিজ্ঞেস করলে তিনি এই দোয়ার কথা জানান।
Reference:সহীহ বুখারী: ৭৪৪, সহীহ মুসলিম: ৫৯৮
5
ছানা (সালাত শুরু করার দোয়া)তাকবীরে তাহরীমার পর পঠিতব্য দোয়া
আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, নবী (সা.) যখন সালাত শুরু করতেন তখন এই দোয়াটি পড়তেন।
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
Transliteration

সুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাসমুকা ওয়া তাআ’লা জাদ্দুকা ওয়া লা ইলা-হা গাইরুকা।

Translation
হে আল্লাহ! আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বরকতময়, আপনার মহিমা অতি উচ্চ এবং আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই।
Reference:সুনানে আবু দাউদ: ৭৭৫, সুনানে তিরমিযী: ২৪৩
6
রুকুর দোয়ারুকুতে পঠিতব্য তাসবীহ
রুকুতে এই তাসবীহটি পাঠ করা সুন্নাত।
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
Transliteration

সুবহা-না রাব্বিয়াল আ’যীম।

Translation
আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি।
Benefits & Importance
এটি কমপক্ষে তিনবার বলা সুন্নাত, তবে এর বেশিও বলা যায়।
Reference:সহীহ মুসলিম: ৭৭২
7
রুকু ও সিজদার দোয়ারুকু ও সিজদায় পঠিতব্য দোয়া
আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.) তাঁর রুকু ও সিজদায় এই দোয়াটি পড়তেন।
سُبُّوحٌ قُدُّوسٌ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ
Transliteration

সুব্বুহুন ক্বুদ্দূসুন রাব্বুল মালা-ইকাতি ওয়ার রূহ।

Translation
ফেরেশতাগণ এবং রূহ (জিবরাঈল)-এর প্রতিপালক অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।
Reference:সহীহ মুসলিম: ৪৮৭
8
রুকু থেকে ওঠার দোয়ারুকু থেকে মাথা উঠানোর পর পঠিতব্য দোয়া
রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলার পর এই দোয়াটি পড়তে হয়।
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
Transliteration

রাব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান ত্বাইয়্যিবাম মুবা-রাকান ফীহি।

Translation
হে আমাদের রব! আপনার জন্যই সমস্ত প্রশংসা; অগণিত, পবিত্র ও বরকতময় প্রশংসা।
Benefits & Importance
এক ব্যক্তি সালাতে এটি পাঠ করলে রাসূলুল্লাহ (সা.) বলেন, আমি দেখলাম ৩০ জনেরও বেশি ফেরেশতা এর সওয়াব আগে লেখার জন্য প্রতিযোগিতা করছে।
Reference:সহীহ বুখারী: ৭৯৯
9
সিজদার দোয়াসিজদায় পঠিতব্য তাসবীহ
সিজদাহ অবস্থায় এই তাসবীহটি পাঠ করা সুন্নাত।
سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى
Transliteration

সুবহা-না রাব্বিয়াল আ’লা।

Translation
আমার সর্বোচ্চ রবের পবিত্রতা ঘোষণা করছি।
Benefits & Importance
এটি কমপক্ষে তিনবার বলা সুন্নাত। সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়।
Reference:সহীহ মুসলিম: ৭৭২
10
সিজদার দোয়াসিজদায় ক্ষমা প্রার্থনা
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.) সিজদায় এই দোয়াটি বলতেন।
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ: دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ
Transliteration

আল্লা-হুম্মাগফিরলী যাম্বী কুল্লাহু, দিক্কাহু ওয়া জিল্লাহু, ওয়া আউওয়ালাহু ওয়া আ-খিরাহু, ওয়া আ’লা-নিয়্যাতাহু ওয়া সিররাহু।

Translation
হে আল্লাহ! আমার সমস্ত গুনাহ মাফ করে দিন—ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ।
Reference:সহীহ মুসলিম: ৪৮৩
11
দুই সিজদার মাঝখানের দোয়াদুই সিজদার মাঝখানে বসার দোয়া
দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসে এই দোয়াটি পাঠ করা সুন্নাত।
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَاجْبُرْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي
Transliteration

আল্লা-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়াজবুরনী ওয়া আ-ফিনী ওয়ারযুক্বনী, ওয়ারফা‘নী

Translation
হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দিন, আমার অভাব পূরণ করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন।
Reference:সুনানে আবু দাউদ: ৮৫০, সুনানে তিরমিযী: ২৮৪
12
তাশাহহুদআত্তাহিয়্যাতু বা তাশাহহুদ
সালাতের শেষ বৈঠকে এবং দ্বিতীয় রাকাতে বসে এই দোয়াটি পাঠ করা আবশ্যক।
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
Transliteration

আত্তাহিইয়্যা-তু লিল্লা-হি ওয়াছ্ ছালাওয়া-তু ওয়াত্ত্বাইয়্যিবা-তু, আসসালা-মু আ’লাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু, আসসালা-মু আ’লাইনা ওয়া আ’লা ই’বা-দিল্লা-হিছ ছা-লিহীন। আশহাদু আল লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসূলুহু।

Translation
সমস্ত সম্মানজনক সম্বোধন আল্লাহর জন্য, সমস্ত সালাত আল্লাহর জন্য এবং সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসূল।
Reference:সহীহ বুখারী: ৮৩১, সহীহ মুসলিম: ৪০২
13
দরুদ শরীফসালাতে নবী (সা.) এর ওপর দরুদ পাঠ
শেষ বৈঠকে তাশাহহুদের পর এই দরুদ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত।
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
Transliteration

আল্লা-হুম্মা ছাল্লি আ’লা মুহাম্মাদিঁ ওয়া আ’লা আ-লি মুহাম্মদ, কামা ছাল্লাইতা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আ-লি ইব্রাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক আ’লা মুহাম্মাদিঁ ওয়া আ’লা আ-লি মুহাম্মদ, কামা বা-রাকতা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আ-লি ইব্রাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ।

Translation
হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) ও তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন, যেমন রহমত বর্ষণ করেছেন ইব্রাহীম (আ.) ও তাঁর বংশধরদের ওপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) ও তাঁর বংশধরদের ওপর বরকত নাযিল করুন, যেমন বরকত নাযিল করেছেন ইব্রাহীম (আ.) ও তাঁর বংশধরদের ওপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত ও মহিমান্বিত।
Reference:সহীহ বুখারী: ৩৩৭০, সহীহ মুসলিম: ৪০৬
14
তাকবীরে তাহরীমার পরের দোয়াসালাত শুরু করার দোয়া (ইস্তিফতাহ)
রাসূলুল্লাহ (সা.) সালাত শুরু করার সময় এই দোয়াটি পাঠ করতেন।
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ‏.‏ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِي لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِي لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لاَ يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
Transliteration

ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস সামা-ওয়া-তি ওয়াল আরযা হানীফাওঁ ওয়ামা- আনা মিনাল মুশরিকীনা ইন্না সলা-তী ওয়া নুসুকী ওয়া মাহইয়া-ইয়া ওয়া মামা-তী লিল্লা-হি রব্বিল আ-লামীনা লা শারীকা লাহু ওয়াবি যা-লিকা উমিরতু ওয়া আনা- মিনাল মুসলিমীন, আল্ল-হুম্মা আনতাল মালিকু লা- ইলা-হা ইল্লা- আনতা আনতা রব্বী ওয়া আনা- আবদুকা যলামতু নাফসী ওয়া’তারাফতু বিযাম্বি ফাগফিরলী যুনুবী জামী’আন ইন্নাহু লা- ইয়াগকরুত্ব যুনুবা ইল্লা- আনতা ওয়াহদিনী লিআহসানিল আখলা-ক্বি লা- ইয়াহদী লিআহসানিহা- ইল্লা- আনতা ওয়াসরিফ আন্নী সাইয়্যিআহা- লা- ইয়াসরিফু ’আন্নী সাইয়্যিআহা- ইল্লা- আনতা লাব্বায়কা ওয়া সাদায়কা ওয়াল খয়রু কুল্লুহু কী ইয়াদায়কা ওয়াশ শুররু লায়সা ইলায়কা আনা- বিকা ওয়া ইলায়কা তাবা-রাকত ওয়াতা আ-লায়তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলায়ক

Translation
আমি একনিষ্ঠ হয়ে আমার মুখ সে মহান সত্তার দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য যিনি সারা বিশ্বজাহানের প্রতিপালক। তার কোন শারীক নেই। আমি এ জন্যই আদিষ্ট হয়েছি। আমি মুসলিম বা আত্মসমর্পণকারী। হে আল্লাহ! তুমিই সার্বভৌম বাদশাহ। তুমি ছাড়া আর কোন ইলাহ নেই। তুমি আমার প্রতিপালক, আর আমি তোমার বান্দা। আমি নিজে আমার প্রতি যুলুম করেছি। আমি আমার পাপ স্বীকার করছি। সুতরাং তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। কেননা তুমি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না। আমাকে সর্বোত্তম আখলাক বা নৈতিকতার পথ দেখাও। তুমি ছাড়া এ পথ আর কেউ দেখাতে সক্ষম নয়। আর আখলাক বা নৈতিকতার মন্দ দিকগুলো আমার থেকে দূরে রাখ। তুমি ছাড়া আর কেউ মন্দগুলোকে দূরে রাখতে সক্ষম নয়। আমি তোমার সামনে হাজির আছি- তোমার আনুগত্য করতে প্রস্তুত আছি। সব রকম কল্যাণের মালিক তুমিই। অকল্যাণের দায়-দায়িত্ব তোমার নয়। আমার সব কামনা-বাসনা তোমার কাছেই কাম্য। আমার শক্তিসামর্থ্যও তোমারই দেয়া। তুমি কল্যাণময়, তুমি মহান। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছেই তওবা করছি।
Reference:সহীহ মুসলিম: ৭৭১
15
তাকবীরে তাহরীমার পরের দোয়াসালাত শুরু করার দোয়া (ইস্তিফতাহ)
এক ব্যক্তি সালাতে এই দোয়াটি পাঠ করলে রাসূলুল্লাহ (সা.) বললেন, এর জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে।
اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَأَصِيلًا
Transliteration

আল্লা-হু আকবারু কাবি-রা- ওয়ালহামদু লিল্লা-হি কাসীরা- ওয়া সুবহা-নাল্লা-হি বুকরাতাওঁ ওয়া আসী-লা-।

Translation
আল্লাহ সবচেয়ে বড়, অনেক বড়। আল্লাহর জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি।
Benefits & Importance
ইবনে উমর (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর নিকট থেকে এটি শোনার পর আমি কখনো তা পাঠ করা ছাড়িনি।
Reference:সহীহ মুসলিম: ৬০১
16
রুকু থেকে ওঠার দোয়ারুকু থেকে উঠে পঠিতব্য দোয়া
রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে 'রাব্বানা লাকাল হামদ' বলার পর এই অংশটি যোগ করা যায়।
مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ، وَمَا بَيْنَهُمَا، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ
Transliteration

মিলআস সামা-ওয়া-তি ওয়া মিলআল আরদি ওয়ামা বাইনাহুমা ওয়া মিলআ মা শি’তা মিন শাইয়িন বা’দু।

Translation
হে আল্লাহ! আমাদের প্রতিপালক সকল প্রশংসা আপনারই জন্য- যা আসমান ও জমিন পরিপূর্ণ এবং পরিপূর্ণতা ছাড়াও যতটুকু আপনি ইচ্ছা পোষণ করেন।
Reference:সহীহ মুসলিম: ৪৭৬
17
সিজদার দোয়াসিজদায় পঠিতব্য দোয়া
রাসূলুল্লাহ (সা.) সিজদাবনত অবস্থায় আল্লাহর কাছে নূর বা আলো প্রার্থনা করতেন।
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا
Transliteration

আল্ল-হুম্মাজ আল কী ক্বলবী নূরাওঁ ওয়া ফী সামঈ নূরাওঁ ওয়া কী বাসারী নূরাওঁ ওয়া আই ইয়ামীনী নূরাওঁ ওয়া আন শিমালী নূরাও ওয়া আমা-মী নূরাও ওয়া খলফী নুরাও ওয়া ফাওকী নুরাওঁ ওয়া তাহতী নুরাও ওয়াজ আল্লী নূরান, ওয়াজ’আলনী নুরা-

Translation
হে আল্লাহ! তুমি আমার হৃদয়-মনে আলো দান কর, আমার শ্রবণ শক্তিতে আলো দান কর, আমার ডান দিকে আলো দান কর, আমার বাম দিকে আলো দান কর, আমার উপর দিকে আলো দান কর, আমার নীচের দিকে আলো দান কর এবং আমার জন্য আলো সৃষ্টি কর। অথবা তিনি বললেনঃ আমাকে আলোতে পরিণত করে দাও।
Reference:সহীহ মুসলিম: ৭৬৩
18
সালাম ফেরানোর আগের দোয়াতাশাহহুদের পর পঠিতব্য দোয়া
রাসূলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি সালাতে কী বলো? সে বলল আমি জান্নাত চাই ও জাহান্নাম থেকে মুক্তি চাই। নবী (সা.) বললেন, আমরাও এর চারপাশেই ঘুরি।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
Transliteration

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ’ঊযুবিকা মিনান না-র।

Translation
হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।
Benefits & Importance
সালাম ফেরানোর আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া।
Reference:সুনানে আবু দাউদ: ৭৯২
19
সালাম ফেরানোর আগের দোয়াতাশাহহুদের পর পঠিতব্য দোয়া
রাসূলুল্লাহ (সা.) এই দোয়াটি প্রায়ই পাঠ করতেন, যা সালাতের শেষ বৈঠকে পড়া অত্যন্ত উত্তম।
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
Transliteration

ইয়া মুকাল্লিবাল কুলূবি সাব্বিত কালবী আলা দীনিকা।

Translation
হে অন্তরসমূহ পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন।
Reference:সুনানে তিরমিযী: ৩৫২২
20
রুকুর দোয়া রুকুতে পঠিতব্য তাসবীহ
রুকূতে রাসূল (সাঃ) বলতেন,
اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي
Transliteration

আল্ল-হুম্মা লাকা রাকা’তু ওয়াবিকা আ-মানতু ওয়ালাকা আসলামতু খশা’আ লাকা সামঈ ওয়া বাসার ওয়া মুখখী ওয়া আযমী ওয়া আসাবী

Translation
হে আল্লাহ! তোমার উদ্দেশেই আত্মসমর্পণ করলাম। আমার কান, চোখ, মগজ, হাড় এবং সব স্নায়ুতন্ত্রী তোমার কাছে নত ও বশীভূত হ’ল
Reference:সহীহ মুসলিম: ৭৭১
21
রুকুর তাসবীহরুকুতে পঠিতব্য তাসবীহ
রুকূ থেকে উঠে রাসূল (সাঃ) বলতেন -
اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ
Transliteration

আল্ল-হুম্মা রব্বানা- লাকাল হামদু মিলআস সামা-ওয়াতি ওয়ামিল আল আরযি ওয়ামিলআ মা- বায়নাহুমা- ওয়ামিলআ মা- শি’তা মিন শাইয়িন বাদু

Translation
হে আল্লাহ! হে আমার প্রতিপালক, সব প্রশংসা তোমারই প্রাপ্য। আসমান ভর্তি প্রশংসা একমাত্র তোমারই প্রাপ্য
Reference:সহীহ মুসলিম: ৭৭১
22
সিজদার দোয়াসালাত অধ্যায়
রাসূলুল্লাহ (সা.) সিজদায় এই দোয়াটি পাঠ করতেন।
اللَّهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
Transliteration

আল্লাহুম্মা লাকা সাজাদতু, ওয়াবিকা আমানতু, ওয়ালাকা আসলামতু, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাউওয়ারাহু, ওয়া শাক্কা সাম’আহু ওয়া বাসারাহু, তাবারাকাল্লাহু আহসানুল খালিকীন।

Translation
হে আল্লাহ! আমি আপনার জন্যই সিজদা করেছি, আপনার ওপরই ঈমান এনেছি এবং আপনার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার মুখমণ্ডল সিজদায় অবনত হয়েছে সেই মহান সত্তার জন্য যিনি একে সৃষ্টি করেছেন, এর আকৃতি দিয়েছেন এবং এর কান ও চোখ উন্মোচিত করেছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না বরকতময়।
Reference:সহীহ মুসলিম: ৭৭১
23
তাশাহহুদের পরের দোয়াসালাত অধ্যায়
রাসূলুল্লাহ (সা.) সালাতে এই দোয়াটি পাঠ করতেন। আয়েশা (রা.) এটি শুনেছিলেন।
اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا
Transliteration

আল্লাহুম্মা হাসিবনী হিসাবাইঁ ইয়াসীরা।

Translation
হে আল্লাহ! আমার হিসাব সহজ করে দিন।
Benefits & Importance
আয়েশা (রা.) জিজ্ঞেস করলেন, সহজ হিসাব কী? নবী (সা.) বললেন: যার আমলনামার দিকে শুধু দৃষ্টি দেওয়া হবে এবং তা ছেড়ে দেওয়া হবে (অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে না)।
Reference:মুসনাদে আহমাদ: ২৪২১৫ (হাদিসটি সহীহ)
24
তাশাহহুদের পরের দোয়াসালাত অধ্যায়
রাসূলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে সালাতে এই দোয়াটি পড়তে শুনে বললেন, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
Transliteration

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহু বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আন তাগফিরালী যুনূবী, ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম।

Translation
হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ! যেহেতু আপনিই একমাত্র একক অমুখাপেক্ষী সত্তা, যিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি এবং যাঁর সমকক্ষ কেউ নেই; আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
Benefits & Importance
সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ।
Reference:সুনানে আন-নাসায়ী: ১৩০১
25
তাশাহহুদের পরের দোয়াসালাত অধ্যায়
আম্মার ইবনে ইয়াসির (রা.) এই দোয়াটি সালাতে পাঠ করতেন এবং বলতেন তিনি এটি রাসূল (সা.)-কে পড়তে শুনেছেন।
اللَّهُمَّ بِعِلْمِكَ الغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلقِ أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْراً لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْراً لِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَأَسْأَلُكَ نَعِيماً لاَ يَنْفَدُ، وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَ تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْــــأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقائِكَ فِي غَيرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلاَ فِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَا بِزِينَةِ الإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ
Transliteration

আল্লা-হুম্মা বি‘ইলমিকাল গাইবি ওয়া কুদরাতিকা ‘আলাল খালক্বি আহয়িনী মা আলিম্তাল হায়া-তা খাইরাল্ লী ওয়া তাওয়াফ্ফানী ইযা আলিম্তাল ওয়াফা-তা খাইরাল লী। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাশইয়াতাকা ফিল গাইবি ওয়াশ-শাহাদাতি ওয়া আসআলুকা কালিমাতাল হাক্বক্বি ফির-রিদা ওয়াল-গাদাবি। ওয়া আসআলুকাল কাসদা ফিল গিনা ওয়াল ফাক্বরি, ওয়া আসআলুকা না‘ঈমান লা ইয়ানফাদু, ওয়া আসআলুকা ক্বুররতা আইনিন লা তানকাতি‘উ, ওয়া আস্আলুকার-রিদা বা‘দাল কাদায়ে, ওয়া আসআলুকা বারদাল ‘আইশি বা‘দাল মাওতি, ওয়া আসআলুকা লাযযাতান-নাযারি ইলা ওয়াজহিকা, ওয়াশ-শাওক্বা ইলা লিক্বাইকা, ফী গাইরি দাররাআ মুদিররাতিন ওয়ালা ফিতনাতিম মুদিল্লাহ। আল্লা-হুম্মা যাইইন্না বিযীনাতিল ঈমানি ওয়াজ‘আলনা হুদাতাম মুহতাদ্বীন

Translation
হে আল্লাহ! আপনার গায়েবী জ্ঞান এবং সকল সৃষ্টির উপর আপনার সার্বভৌম ক্ষমতার অসিলায় (চাই), আমাকে আপনি জীবিত রাখুন সে-সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত জীবিত থাকা আপনার জ্ঞানে আমার জন্য কল্যাণকর; আর আমাকে মৃত্যু দিন যখন আপনি জানেন যে, মৃত্যু আমার জন্য কল্যাণকর। হে আল্লাহ! আমি আপনার নিকট চাই গোপনে ও প্রকাশ্যে আপনাকে ভয় করা; আপনার নিকট চাই সন্তুষ্টি ও ক্রোধ উভয় অবস্থায় সত্য কথা বলা; আপনার নিকট চাই দারিদ্র্যে ও প্রাচুর্যে ভারসাম্যপূর্ণ (মধ্যম) পন্থা। আপনার নিকট চাই এমন নে‘আমত, যা কখনো শেষ হবে না; আপনার নিকট চাই এমন নয়নাভিরাম বস্তু, যা কখনো বিচ্ছিন্ন হবে না। আর আমি আপনার নিকট চাই (তাকদীরের) ফয়সালার পর সন্তোষ; আমি আপনার নিকট চাই মৃত্যুর পর প্রশান্ত জীবন। আমি আপনার নিকট চাই আপনার চেহারার প্রতি দৃষ্টিপাতের স্বাদ, আপনার নিকট চাই আপনার সাথে সাক্ষাৎ লাভের ব্যাকুলতা; এমন যে, তাতে থাকবে না কোনো ক্ষতিকর কষ্ট কিংবা ভ্রষ্টকারী ফেতনা। হে আল্লাহ! আপনি আমাদেরকে ঈমানের সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত করুন এবং আমাদেরকে হেদায়াত-প্রাপ্ত পথপ্রদর্শক বানান
Benefits & Importance
সালাতের শেষে এই দোয়াটি পাঠ করা যায়।
Reference:সুনানে আন-নাসায়ী: ১৩০৫
26
তাশাহহুদের পরের দোয়াসালাত অধ্যায়
সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) তাঁর সন্তানদের এই দোয়াটি শিখাতেন যেমন শিক্ষক ছাত্রদের শিখান এবং বলতেন রাসূল (সা.) সালাতের পর এটি পড়তেন।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ, وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ, وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا, وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
Transliteration

আল্লাহুম্মা ইন্নী আ’ঊযুবিকা মিনাল বুখলি, ওয়াআ’ঊযুবিকা মিনাল জুবনি, ওয়াআ’ঊযুবিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল ’উমুরি, ওয়াআ’ঊযুবিকা মিন ফিতনাতিদ দুনইয়া ওয়া আউযূবিকা মিন ’আযাবিল কাবরি।

Translation
হে আল্লাহ! আমি কাপুরুষতা থেকে, আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আমি বার্ধক্যের অসহায়ত্ব থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আর দুনিয়ার ফিতনা ও কুবরের ’আযাব থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
Benefits & Importance
সালাতের শেষ বৈঠকে এই দোয়াটি পড়া সুন্নাত।
Reference:বুখারী ২৮২২, ৬৩৬৫, ৬৩৭০, ৬৩৭৪, ৬৩৯০, তিরমিযী ৩৫৬৭, নাসায়ী ৫৪৪৫, ৫88৭, ৫৪৮৩,
27
তাশাহহুদের পরের দোয়াসালাত অধ্যায়
রাসূলুল্লাহ (সা.) এই দোয়াটি পাঠ করতেন।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
Transliteration

আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল ‘আফাফা ওয়াল গিনা।

Translation
হে আল্লাহ! আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া (আল্লাহভীতি), চারিত্রিক পবিত্রতা এবং সচ্ছলতা (অমুখাপেক্ষিতা) প্রার্থনা করছি।
Benefits & Importance
সালাতের শেষ বৈঠকে সালামের আগে এই দোয়াটি পড়া যায়।
Reference:সহীহ মুসলিম: ২৭২১
28
তাশাহহুদের পরের দোয়াসালাত অধ্যায়
রাসূলুল্লাহ (সা.) সালাতে এই দোয়াটি পাঠ করার নির্দেশ দিয়েছেন।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ وَالْعَزِيمَةِ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا وَلِسَانًا صَادِقًا وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ
Transliteration

আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকাস্ সাবা-তা ফিল আমরি ওয়াল ’আযীমাতা ’আলার্ রুশদি, ওয়া আস্আলুকা শুকরা নি’মাতিকা ওয়া হুসনা ’ইবা-দাতিকা, ওয়া আস্আলুকা ক্বলবান সালীমান ওয়ালিসা-নান স-দিক্বান ওয়া আস্আলুকা মিন খয়রি মা- তা’লামু, ওয়া আ’ঊযুবিকা মিন শাররি মা- তা’লামু, ওয়া আসতাগফিরুকা লিমা- তা’লামু।

Translation
হে আল্লাহ! আমি তোমার নিকট কাজের স্থায়িত্ব ও সৎপথে দৃঢ় থাকার আবেদন জানাচ্ছি। তোমার নি’আমাতের শুক্র ও তোমার ’ইবাদাত উত্তমভাবে করার শক্তির জন্যও আমি তোমার কাছে দু’আ করছি। সরল মন ও সত্য কথা বলার জন্যও আমি প্রার্থনা জানাচ্ছি। আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি যা ভালো বলে জান। আমি তোমার কাছে ঐসব হতে পানাহ চাই যা তুমি আমার জন্য মন্দ বলে জানো। সর্বশেষ আমি তোমার কাছে ক্ষমা চাই আমার সে সকল অপরাধের জন্য যা তুমি জানো।
Benefits & Importance
সালাতের শেষ বৈঠকে এই দোয়াটি পাঠ করা অত্যন্ত উপকারী।
Reference:সুনানে আন-নাসায়ী: ১৩০৭