বিসমিল্লাহ্
ওযু ও তায়াম্মুম
أذكار الوضوء والتيمم
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম স্মরণ করে না, তার ওযু (পূর্ণাঙ্গ) হয় না।
بِسْمِ اللَّهِ
Transliteration
Translation
আল্লাহর নামে (শুরু করছি)।
Benefits & Importance
ওযু শুরু করার সময় বিসমিল্লাহ বলা সুন্নাত।
Reference:সুনানে আবু দাউদ: ১০১, সুনানে ইবনে মাজাহ: ৩৯৭, সহীহুল জামে: ৭৪৪৪
‘উকবাহ্ ইবনু ‘আমির আল জুহানী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, 'তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তমরূপে ওযু করে এই দোয়াটি পড়বে,
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
Transliteration
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
Translation
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল।
Benefits & Importance
তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে; সে যে কোনোটি দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।
Reference:সহীহ মুসলিম: ২৩৪, জামে' আত-তিরমিজি: ৫৫
ইমাম তিরমিজি (রহঃ) বর্ণনা করেছেন যে, ওযুর শেষে কালিমা শাহাদাত পাঠ করার পর এই দোয়াটি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ।
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
Transliteration
আল্লাহুম্মাজ-আলনী মিনাত তাউওয়াবীন ওয়াজ-আলনী মিনাল মুতাত্বহহিরীন।
Translation
হে আল্লাহ! আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
Benefits & Importance
তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামত যে কোন দরজা দিয়েই তাতে যেতে পারবে।
Reference:সুনানে তিরমিজি: ৫৫
আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, 'যে ব্যক্তি ওযু শেষ করে এই দোয়াটি পড়বে,
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
Transliteration
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
Translation
হে আল্লাহ! আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার প্রশংসা সহকারে। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করছি (তওবা করছি)।
Benefits & Importance
তা একটি কাগজে লিখে মোহর মেরে দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত তা আর খোলা হবে না (অর্থাৎ এর সওয়াব সংরক্ষিত থাকবে)।
Reference:সুনানে নাসাঈ (আমালুল ইয়াওমি ওয়াল লায়লাহ): ৮১, (ত্বাহাবী, সহিহ তারগিব ২১৮নং, ইরওয়াউল গালীল, আলবানী ১/১৩৫, ৩/৯৪)