hadith book logo
HomeDuasপোশাক ও পরিচ্ছদ
Categories•10 Duas

পোশাক ও পরিচ্ছদ

أذكار اللباس والثياب

1
পোশাক পরিধান করার দোয়াপোশাক পরিধান
মুয়াজ ইবনে আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি কোনো পোশাক পরিধান করে এই দোয়া পড়বে তার পূর্বের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا (الثَّوْبَ) وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
Transliteration

আলহামদু লিল্লা হিল্লাযী কাসানী হাযা (সাওবা) ওয়া রাযাক্বানীহি মিন গায়রি হাওলিম মিন্নী ওয়ালা কুওয়্যাহ।

Translation
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই কাপড়টি পরিয়েছেন এবং আমার কোনো শক্তি ও সামর্থ্য ছাড়াই এটি আমাকে দান করেছেন।
Benefits & Importance
পোশাকটি পরিধান করার সময় এই দোয়াটি পাঠ করা সুন্নাত।
Reference:সুনানে আবু দাউদ: ৪০২৩
2
নতুন পোশাক পরিধান করার দোয়ানতুন পোশাক
আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) যখন কোনো নতুন কাপড় যেমন পাগড়ি, জামা বা চাদর পরতেন, তখন তিনি সেই কাপড়ের নাম নিতেন এবং এই দোয়াটি পড়তেন।
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ
Transliteration

আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানীহি, আসআলুকা মিন খাইরিহী ওয়া খাইরি মা সুনিআ লাহূ, ওয়া আঊযু বিকা মিন শাররিহী ওয়া শাররি মা সুনিআ লাহূ।

Translation
হে আল্লাহ! সকল প্রশংসা আপনারই। আপনিই আমাকে এটি পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি। আর আমি এর অনিষ্ট এবং এটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাচ্ছি।
Reference:সুনানে আবু দাউদ: ৪০২০, সুনানে তিরমিযী: ১৭৬৭
3
নতুন পাগড়ি বা টুপি পরিধানের দোয়ানতুন পোশাক
রাসূলুল্লাহ (সাঃ) যখন নতুন কোনো পাগড়ি (বা টুপি) মাথায় দিতেন, তখন তিনি নির্দিষ্ট করে তার নাম নিয়ে এই দোয়াটি পড়তেন।
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ
Transliteration

আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানিহি, আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ’ লাহু, ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ’ লাহু।

Translation
হে আল্লাহ! সকল প্রশংসা আপনারই। আপনিই আমাকে এটি পরিধান করিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি। আর এর অমঙ্গল এবং যে জন্য এটিকে তৈরী করা হয়েছে সে অকল্যাণ থেকে আপনার কাছে পানাহ চাই।
Reference:সুনানে আবু দাউদ: ৪০২০
4
জুতা পরিধানের নিয়মজুতা পরিধানের সুন্নাত
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ
Transliteration

ইযা ইনতা‘আলা আহাদুকুম ফালইয়াবদা’ বিল ইয়ামীন।

Translation
তোমাদের কেউ যখন জুতা পরিধান করবে, সে যেন ডান পা দিয়ে শুরু করে।
Benefits & Importance
যেকোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নাত।
Reference:সহীহ বুখারী: ৫৮৫৫, সহীহ মুসলিম: ২০৯৭
5
পোশাকের সৌন্দর্য ও আল্লাহর প্রশংসাপোশাকের সৌন্দর্য
জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক এবং তার জুতা সুন্দর হোক (এটা কি অহংকার?)। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, এটি অহংকার নয়। নিশ্চয়ই:
إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ
Transliteration

ইন্নাল্লাহা জামীলুন ইউহিব্বুল জামাল।

Translation
নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন।
Benefits & Importance
অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সুন্দর পোশাক পরা অহংকার নয়। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা।
Reference:সহীহ মুসলিম: ৯১
6
অন্যকে নতুন পোশাক পরতে দেখলে দোয়াঅন্যের জন্য দোয়া
রাসূলুল্লাহ (সাঃ) যখন কোনো সাহাবীকে নতুন কাপড় পরতে দেখতেন, তখন তিনি এই দোয়াটি বলতেন।
تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى
Transliteration

তুবলী ওয়া ইউখলিফুল্লাহু তাআলা।

Translation
তুমি এটি পরিধান করে পুরনো করো, এবং মহান আল্লাহ যেন এর পরে তোমায় আরো কাপড় পরান।
Reference:সুনানে আবু দাউদ: ৪০২০
7
অন্যকে নতুন পোশাক পরতে দেখলে দোয়াঅন্যের জন্য দোয়া
ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) উমর (রাঃ)-কে একটি সাদা জামা পরিহিত দেখে জিজ্ঞেস করলেন, এটি কি নতুন নাকি ধোয়া? তিনি বললেন, ধোয়া। তখন নবী (সাঃ) এই দোয়াটি দিলেন।
اِلْبَسْ جَدِيْدًا، وَعِشْ حَمِيْدًا، وَمُتْ شَهِيْدًا
Transliteration

ইলবাস জাদীদান, ওয়া ইশ হামীদান, ওয়া মুত শাহীদান।

Translation
নতুন পোশাক পরিধান করো, প্রশংসিত অবস্থায় বেঁচে থাকো এবং শহীদ হিসেবে মৃত্যুবরণ করো।
Reference:সুনানে ইবনে মাজাহ: ৩৫৫৮
8
শিশুদের নতুন পোশাক পরিয়ে দেওয়ার দোয়াশিশুদের জন্য দোয়া
উম্মু খালিদ বিনতে খালিদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে কিছু কাপড় আনা হলো যার মধ্যে একটি ছোট কালো চাদর ছিল। তিনি আমাকে ডেকে সেটি নিজ হাতে পরিয়ে দিলেন এবং এই দোয়াটি করলেন।
أَبْلِي وَأَخْلِقِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي
Transliteration

আব্লী ওয়া আখলিক্বী, ছুম্মা আব্লী ওয়া আখলিক্বী।

Translation
তুমি এটি পরিধান করে পুরনো করো এবং ছিঁড়ে ফেলো, পুনরায় এটি পরিধান করে পুরনো করো ও ছিঁড়ে ফেলো।
Reference:সহীহ বুখারী: ৫৮৪৫
9
পোশাকের নেয়ামত ও তাকওয়াতাকওয়ার পোশাকের দোয়া
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পোশাকের নেয়ামত সম্পর্কে ইরশাদ করেছেন এবং সর্বোত্তম পোশাকের কথা উল্লেখ করেছেন:
وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ
Transliteration

ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র।

Translation
আর তাকওয়ার পোশাকই হলো সর্বোত্তম।
Benefits & Importance
বাহ্যিক পোশাকের পাশাপাশি অভ্যন্তরীণ তাকওয়া বা খোদাভীতির পোশাক অর্জনের জন্য মুমিনের সচেষ্ট থাকা উচিত।
Reference:সূরা আল-আরাফ: ২৬
10
পোশাক খোলার দোয়াপোশাক খোলা
আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, জিনদের চোখ এবং মানুষের লজ্জাস্থানের মাঝে পর্দা হলো এই দোয়াটি বলা।
بِسْمِ اللَّهِ
Transliteration

বিসমিল্লাহ।

Translation
আল্লাহর নামে (শুরু করছি)।
Benefits & Importance
কাপড় খোলার সময় এটি বললে শয়তান বা জিন মানুষের লজ্জাস্থান দেখতে পায় না।
Reference:সুনানে তিরমিযী: ৬০৬