১০০ সুসাব্যস্ত হাদিস
২. ওযূ ও নামাযের সুন্নাত
مائة حديث حسن
২/১ পরিচ্ছেদঃ
এক অঞ্জলি পানি দিয়ে কুলি করা ও নাকে দেওয়া
৬
১০০ সুসাব্যস্ত হাদিসআব্দুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক অঞ্জলি পানি দিয়ে কুলি করেছেন ও নাকে দিয়েছেন। (মুসলিম ৫৫৫)
২/২ পরিচ্ছেদঃ
গোসলের পূর্বে ওযূ করা
৭
১০০ সুসাব্যস্ত হাদিস২/৩ পরিচ্ছেদঃ
অযূর শেষে দু’আ
৮
১০০ সুসাব্যস্ত হাদিসউমার ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের মধ্যে যে কেউ সুন্দর করে অযূ করে বলে, ‘আশহাদু আনলা ইলাহা ইল্লা-ল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসূলুহ’ তাঁর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।” (মুসলিম ২৩৪)
২/৪ পরিচ্ছেদঃ
ওযু-গোসলে পানি পরিমিত খরচ করা
৯
১০০ সুসাব্যস্ত হাদিসআনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একসা’ হতে পাঁচ মুদ (কম-বেশী ২৫০০ থেকে ৩১২৫ গ্রাম) পর্যন্ত পানি দিয়ে গোসল এবং এক মুদ (কম-বেশী ৬২৫গ্রাম) পানি দিয়ে ওযু করতেন।” (বুখারী ২০১, মুসলিম ৩২৫)
২/৫ পরিচ্ছেদঃ
ওযুর পর দু’রাকআত নামায পড়া
১০
১০০ সুসাব্যস্ত হাদিসবর্ণনাকারী থেকে বর্ণিতঃ
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি আমার ন্যায় এরূপ অযু করে একাগ্র চিত্তে দু’রাকআত নামায পড়বে, তার পূর্বের সকল গোনাহ মাফ করে দেওয়া হবে।’’ (বুখারী ১৫৯, মুসলিম ৫৩৯)