hadith book logo

১০০ সুসাব্যস্ত হাদিস: হাদিস ৩২

২. ওযূ ও নামাযের সুন্নাত

مائة حديث حسن

২/২৭ পরিচ্ছেদঃ

জুমআ’র দিনে দু’আ কবুল হওয়ার মুহূর্তটি খোঁজ করা

৩২
১০০ সুসাব্যস্ত হাদিস
সহিহ হাদিস
আবূ হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমআ’র দিনের উল্লেখ করে বললেন, ‘এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে, কোন মুসলিম বান্দা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে নামায পড়া অবস্থায় আল্লাহ্ নিকট কোন কিছু চায়, তাহলে তিনি তাকে অবশ্যই তা দান করেন। আর তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত।’ (বুখারী ৯৩৫, মুসলিম ৮৫২)