hadith book logo

১০০ সুসাব্যস্ত হাদিস: হাদিস ৯১

৭. বিভিন্ন প্রকার সুন্নতসমূহ

مائة حديث حسن

২/১৮ পরিচ্ছেদঃ

রাতে উঠে নামায পড়া

৯১
১০০ সুসাব্যস্ত হাদিস
সহিহ হাদিস
উসমান ইবনে আফ্‌ফান (রাঃ)থেকে বর্ণিতঃ
যখন তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মসজিদ পুনঃ নির্মাণ করেন, তখন লোকেরা তাঁর সমালোচনা করে। তিনি তাদের জবাবে বললেন, তোমরা অনেক কিছু বললে, কিন্তু আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, “যে ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ্‌ তাঁর জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরী করবেন।” (বুখারী ৪৫০, মুসলিম ৫৩৩)