সুনানে আবু দাউদ: হাদিস ১২২২
৪. সফরকালীন সালাত
سنن أبي داود
১/৭ পরিচ্ছেদঃ
পেশাব-পায়খানার সময় কথা বলা মাকরূহ
১২২২
সুনানে আবু দাউদحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي بُسْرَةَ الْغِفَارِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ الأَنْصَارِيِّ، قَالَ صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَانِيَةَ عَشَرَ سَفَرًا فَمَا رَأَيْتُهُ تَرَكَ رَكْعَتَيْنِ إِذَا زَاغَتِ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ .
আল-বারাআ ইবনু ‘আযিব আল-আনসারী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আঠারটি সফরে রসূলুল্লাহর (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সফরসঙ্গী ছিলাম। আমি কখনো তাঁকে সূর্য হেলে যাবার পর যুহরের পূর্বে দু’ রাক’আত সলাত বর্জন করতে দেখিনি। [১২২৫]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১২২৫] এর সানাদ দুর্বল। তিরমিযী (অধ্যায়ঃ সলাত, অনুঃ সফরে নাফ্ল সলাত, হাঃ ৫৫০, ইমাম তিরমিযী বলেন, বারা বর্ণিত হাদীসটি গরীব, এতে বুসরাহ আল-গিফারী রয়েছে। হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেনঃ তিনি মাক্ববূল।