তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্কাহ বিজয়ের বছরে সেখানে পনের দিন অবস্থান করেন এবং এ সময় তিনি সলাত ক্বসর করেন। [১২৩৪]
দুর্বল মুনকার।
ইমাম আবূ দাউদ (রহঃ) হাদীসটি ইবনু ইসহাক্ব সূত্রেও বর্ণিত হয়েছে, তাতে বর্ণনাকারীগণ ইবনু ‘আব্বাসের নাম উল্লেখ করেননি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১২৩৪] নাসায়ী (অধ্যায়ঃ সলাত ক্বাসর করা, হাঃ ১৪৫২), ইবনু মাজাহ (সলাত ক্বায়িম, অনুঃ মুসাফির কোন জনবসতিতে অবস্থান করলে কতদিন সলাত ক্বাসর করবে, হাঃ ১০৭৬) সকলে ইবনু ইসহাক্ব হতে। এর সানাদ দুর্বল। সানাদে ইবনু ইসহাক্ব একজন মুদাল্লিস এবং তিনি এটি আন্ আন্ শব্দে বর্ণনা করেছেন।
হাদিস ফটো স্টুডিও
ইসলামিক ওয়ালপেপার সার্চ, হাদিস কার্ড ডিজাইন ও ডাউনলোড সুবিধা
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।