সহীহঃ পূর্বেরটির কারনে। এবং তার উক্তিঃ (তাদের দাদা যায়িদ) কথাটি ভুল। সঠিক হচ্ছেঃ (তাদের দাদা ক্বায়িস)।
১। সুন্নাত সমূহের মধ্যে ফাজরের দু’ রাক’আত খুবই গুরুত্বপূর্ণ।
২। ফজরের সুন্নাত সংক্ষেপে কিন্তু সুন্দরভাবে আদায় করতে হয়।
৩। এতে সূরাহ কাফিরুন ও ইখলাস পড়া সুন্নাত।
৪। ফাজরের ফারয্ সালাতের পূর্বে সুন্নাত পড়তে না পারলে ফারযের পরে আদায় করবে।
৫। ফাজরের সুন্নাত বাড়িতে আদায় করা সুন্নাত।
৬। ফাজরের সুন্নাত আদায়ের পর কাত হয়ে বিশ্রাম নেয়া সুন্নাত।
৭। ফাজরের সুন্নাত আদায়ের পর কারো সাথে কথা বলা জায়িজ আছে।
৮। কেউ মাসজিদে এসে ইমামকে ফাজরের জামা’আতে পেলে তখন সুন্নাত পড়বে না বরং জামা’আতে শরীক হবে। ছুটে যাওয়া সুন্নাত জামা’আতের পরে আদায় করবে।
৯। ফাজরের আজান শেষে সালাতের জন্য কাউকে জাগিয়ে দেয়া এবং কারো সম্মুখ দিয়ে যাওয়ার সময় সালাতের জন্য আহবান করা জায়িজ।
১০। ফাজরের সলাত আদায়ের জন্য মাসজিদে আসার পূর্বে স্বীয় পরিবারকেও জাগিয়ে দিবে।