hadith book logo

সুনানে আবু দাউদ: হাদিস ১৩২৩

৫. নফল সালাত

سنن أبي داود

১/২৪ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি ইস্তিন্‌জার পর মাটিতে হাত ঘষে

১৩২৩
সুনানে আবু দাউদ
দুর্বল হাদিস
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏:‏ ‏ "‏ إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ‏"‏ ‏.
আবু হুরাইরাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ রাতে সলাত আদায় করতে দাড়াঁলে সে যেন প্রথমে সংক্ষেপে দু’ রাক’আত সলাত আদায় করে নেয়। [১৩২৩]

দুর্বল, সহীহ হচ্ছে এটি তার মাওকূফ বর্ননা। যা এর পরের হাদীসে রয়েছে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৩২৩] মুসলিম (অধ্যায়ঃ মুসাফিরের সলাত, অনু রাতের সলাতের দু’আ ), আহমাদ (হাঃ ১৭৭৬) শায়খ আহমেদ শাকির বলেন, এর সানাদ সহীহ। তিরমিযী ‘শামায়িল’ (হাঃ ১৬৩০)।