‘আব্দুল্লাহ ইবনু আবূ কায়িস (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ‘আয়িশাহ (রাঃ) কে রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিতর সলাত সম্পর্কে জিজ্ঞাস করলে তিনি বলেন, তিনি চার এবং তিন, ছয় এবং তিন, আট এবং তিন অথবা তিন রাক‘আত বিতর পড়তেন। তিনি সাত রাক‘আতের কম এবং তের রাক‘আতের অধিক বিতর করতেন না।
সহীহ।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আহমাদের (রহঃ) বর্ণনায় ছয় ও তিন রাক‘আতের কথা উল্লেখ নেই।