সুনানে আবু দাউদ: হাদিস ১৫৩৫
৮. বিতর সালাত
سنن أبي داود
১/২৯ পরিচ্ছেদঃ
মিসওয়াক করা স্বভাবসুলভ কাজ (ফিত্বরাত)
১৫৩৫
সুনানে আবু দাউদحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَسْرَعَ الدُّعَاءِ إِجَابَةً دَعْوَةُ غَائِبٍ لِغَائِبٍ " .
আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাঃ)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, অনুপস্থিত ব্যক্তিদের পরস্পরের জন্য দু‘আ অতি দ্রুত কবুল হয়। [১৫৩৫]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৫৩৫] এর সানাদ দুর্বল। বুখারী ‘আদাবুল মুফরাদ’ (অধ্যায় : আদাব, অনুঃ ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করা, হাঃ ৬২৩), তিরমিযী (অধ্যায় : বির ওয়াস সিলাহ, অনুঃ এক ভাইয়ের অনুপস্থিতিতে আরেক ভাইয়ের তার জন্য দু‘আ করা, হাঃ ১৯৮০, ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি গরীব, আমরা এটি কেবল এ সূত্রেই অবগত হয়েছি, সানাদের আফরীকীকে হাদীসে দুর্বল বলা হয়)। হাফিয আত-তাক্বরীব’ গ্রন্থে আফরীকীকে দুর্বল বলেছেন।