রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে ইয়ামানে প্রেরণের সময় বললেন, ফসল থেকে ফসল, বকরীপাল থেকে বকরী, উটপাল থেকে উষ্ট্রী, গরুর পাল থেকে গাভী যাকাত বাবদ গ্রহণ করবে। [১৫৯৯]
দুর্বল।
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি মিসরের একটি শসা মেপেছি তের বিঘত লম্বা এবং একটি তরমুজ বা লেবু দেখেছি, যা দুই টুকরা করে একটি উষ্ট্রীর উপ্ দু’টি বোঝার মত সমান ভারী অবস্থায় ছিল।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৫৯৯] ইবনু মাজাহ (অধ্যায়ঃ যাকাত হাঃ ১৮১৫), হাকিম (অধ্যায়ঃ যাকাত) ইমাম হাকিম বলেন, এ হাদীস বুখারী ও মুসলিমের শর্তে সহীহ যদি মু’আয হতে ইবনু ইয়াসারের শ্রবণ প্রমাণিত হয়। ইমাম যাহাবী বরেন, মু’আযের সাথে ইবনু ইয়াসারের সাক্ষাৎ হয়নি। কাজেই বর্ণনাটি মুনকাতি।
হাদিস ফটো স্টুডিও
ইসলামিক ওয়ালপেপার সার্চ, হাদিস কার্ড ডিজাইন ও ডাউনলোড সুবিধা
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।