hadith book logo

সুনানে আবু দাউদ: হাদিস ১৬০৩

৯. যাকাত

سنن أبي داود

১/১৪ পরিচ্ছেদঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যেসব জায়গায় পেশাব করতে নিষেধ করেছেন

১৬০৩
সুনানে আবু দাউদ
দুর্বল হাদিস
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ السَّرِيِّ النَّاقِطُ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَتَّابِ بْنِ أَسِيدٍ، قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُخْرَصَ الْعِنَبُ كَمَا يُخْرَصُ النَّخْلُ وَتُؤْخَذُ زَكَاتُهُ زَبِيبًا كَمَا تُؤْخَذُ زَكَاةُ النَّخْلِ تَمْرًا ‏.‏
আত্তাব ইবনু আসীদ (রা.)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আঙ্গুরের পরিমাণ নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন, যেমন খেজুরের পরিমাণ নির্ধারণ হয় এবং আঙ্গুরের যাকাত গ্রহণ করবে কিশমিশ দ্বারা, যেমন খেজুরের যাকাত খুরমা দ্বারা নেয়া হয়। [১৬০৩]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৬০৩] তিরমিযী (অধ্যায়ঃ যাকাত, হাঃ ৬৪৪, ইমাম তিরমিযী বলেন, এ সানাদটি হাসান গরীব, নাসায়ী (অধ্যায়ঃ যাকাত, হাঃ ২৬১৭), ইবনু মাজাহ (অধ্যায়ঃ যাকাত, হাঃ ১৮১৯), দারাকুতনী (হাঃ১৭)। এর সানাদ দুর্বল। সানাদের সাঈদ ইবনুল মুসায়্যিব আত্তাব ইবনু আসীদের যুগ পাননি। যেমনটি হাফিয ইবনু হাজার আত-তাহযীব গ্রন্থে বলেছেন।