hadith book logo

সুনানে আবু দাউদ: হাদিস ১৭০৩

১০. লুক্বতাহ (হারানো বস্তু প্রাপ্তি)

سنن أبي داود

১/১ পরিচ্ছেদঃ

পেশাব-পায়খানার জন্য নির্জন স্থানে যাওয়া

১৭০৩
সুনানে আবু দাউদ
সহিহ হাদিস
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ قَالَ فِي التَّعْرِيفِ قَالَ عَامَيْنِ أَوْ ثَلاَثَةً ‏.‏ وَقَالَ ‏"‏ اعْرِفْ عَدَدَهَا وَوِعَاءَهَا وَوِكَاءَهَا ‏"‏ ‏.‏ زَادَ ‏"‏ فَإِنْ جَاءَ صَاحِبُهَا فَعَرَفَ عَدَدَهَا وَوِكَاءَهَا فَادْفَعْهَا إِلَيْهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ لَيْسَ يَقُولُ هَذِهِ الْكَلِمَةَ إِلاَّ حَمَّادٌ فِي هَذَا الْحَدِيثِ يَعْنِي ‏"‏ فَعَرَفَ عَدَدَهَا ‏"‏ ‏.‏
সালামাহ ইবনু কুহাইল (রহঃ) সূত্রথেকে বর্ণিতঃ
এ সানাদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ অর্থের হাদীস বর্ণিত। তিনি ঘোষণা সর্ম্পকে বলেন, দুই অথবা তিন বছর। আর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ (দীনারের) পরিমাণ, থলে এবং থলের বাঁধন চিনে রাখো। যদি এর মালিক আসে এবং এর সংখ্যা ও থলে চিনতে পারে তাহলে তাকে তা দিয়ে দিবে।