সহীহ।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু ‘উমার ও আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রের বর্ণনায়, রয়েছেঃ এক যুহর থেকে পরবর্তী যুহর পর্যন্ত গোসল করবে।
সহীহ, আনাস সূত্রে।
দাউদ ও ‘আসিম শা‘বী হতে … ‘আয়িশা (রাঃ) সূত্রেও অনুরূপ বর্ণনা রয়েছে। কিন্তু দাঊদ তাতে বলেছেন, প্রতিদিন (গোসল করবে)।
সহীহ।
‘আসিম বর্ণিত হাদীসে রয়েছেঃ যুহরের সময় গোসল করবে। সালিম ইবনু ‘আবদুল্লাহ, হাসান ও ‘আত্বা (রহঃ) প্রমুখ এর অভিমতও তা-ই।
সহীহ, হাসান সূত্রে।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইমাম মালিক বলেন, আমার ধারণা সাঈদ ইবনুল মুসাইয়্যাবের হাদীস এরূপ হবেঃ সে এক তুহ্র (পবিত্রাবস্থা) হতে আরেক তুহ্রে। কিন্তু তাতে সন্দেহ প্রবেশ করেছে। একই হাদীস বর্ণনা করেছেন মিসওয়ার ইবনু ‘আবদুল মালিক ইবনু সাঈদ ইবনু ‘আবদুর রহমান ইবনু ইয়ারবু‘। তাতে রয়েছে তুহ্র হতে তুহ্র পর্যন্ত। কিন্তু লোকেরা তাতে পরিবর্তন করে বলেছেঃ যুহর থেকে যুহর পর্যন্ত।
দুর্বল।