দুর্বলঃ গায়াতুল মারাম(৬৬), মিশকাত(৪৫৩৭)।
সুনানে আবু দাউদ: হাদিস ৩৮৭৪
২৯. চিকিৎসা
سنن أبي داود
১/১১ পরিচ্ছেদঃ
পেশাব থেকে সতর্ক থাকা
৩৮৭৪
সুনানে আবু দাউদحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي عِمْرَانَ الأَنْصَارِيِّ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلاَ تَدَاوَوْا بِحَرَامٍ " .
আবূ দারদা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন। নিশ্চয়ই আল্লাহ্ রোগ এবং ঔষধ অবতীর্ণ করেছেন এবং প্রতিটি রোগের ঔষধ সৃষ্টি করেছেন সুতরাং তোমরা ঔষধ গ্রহণ করো; তবে হারাম ঔষধ নয়। [৩৮৭৪]
দুর্বলঃ গায়াতুল মারাম(৬৬), মিশকাত(৪৫৩৭)।
দুর্বলঃ গায়াতুল মারাম(৬৬), মিশকাত(৪৫৩৭)।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩৮৭৪] বায়হাক্বী। সানাদে ইসমাঈল ইবনু ‘আইয়াস তার শহরের লোকদের সূত্র বর্ণনায় সত্যবাদী কিন্ত অন্যদের সূত্রে বর্ণনায় সংমিশ্রণকারী।