সুনানে আবু দাউদ: হাদিস ৪১৯৭
৩৫. চুল আঁচড়ানো
سنن أبي داود
১/১৫ পরিচ্ছেদঃ
গোসলখানায় পেশাব করা
৪১৯৭
সুনানে আবু দাউদحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ حَسَّانَ، قَالَ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَحَدَّثَتْنِي أُخْتِي الْمُغِيرَةُ، قَالَتْ وَأَنْتَ يَوْمَئِذٍ غُلاَمٌ وَلَكَ قَرْنَانِ أَوْ قُصَّتَانِ فَمَسَحَ رَأْسَكَ وَبَرَّكَ عَلَيْكَ وَقَالَ " احْلِقُوا هَذَيْنِ أَوْ قُصُّوهُمَا فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُودِ " .
আল-হাজ্জাজ ইবনু হাস্সান (রহঃ)থেকে বর্ণিতঃ
একদা আমরা আনাস ইবনু মালিকে (রাঃ)- এর নিকট গেলাম। আমার বোন আল-মুগীরাহ আমার নিকট বর্ণনা করেন, তুমি তখন বালক ছিলে আর তোমার মাথায় দু’টি শিং অর্থাৎ দুটি চুলের গুচ্ছ ছিল। তিনি তোমার মাথায় হাত বুলিয়ে তোমার কল্যাণের জন্য জিকির">দু’আ করে বলেন, এ দু’টি কামিয়ে ফেলো বা কেটে ফেলো। কারণ এটা ইয়াহুদীদের রীতি। [৪১৯৭]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪১৯৭]আবু দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। সানাদের মুগীরাহ হাস্সান সম্পর্কে হাফিজ বলেন : মাক্ববূলাহ। হাদীসটি রয়েছে মিশকাত হা/৪৪৮৪।