hadith book logo

সুনানে আবু দাউদ: হাদিস ৪৫৭৩

৪১. রক্তমূল্য

سنن أبي داود

১/২১ পরিচ্ছেদঃ

পাথর দ্বারা ইস্তিন্‌জা করা

৪৫৭৩
সুনানে আবু দাউদ
দুর্বল হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، قَالَ قَامَ عُمَرُ رضى الله عنه عَلَى الْمِنْبَرِ فَذَكَرَ مَعْنَاهُ لَمْ يَذْكُرْ وَأَنْ تُقْتَلَ ‏.‏ زَادَ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ ‏.‏ قَالَ فَقَالَ عُمَرُ اللَّهُ أَكْبَرُ لَوْ لَمْ أَسْمَعْ بِهَذَا لَقَضَيْنَا بِغَيْرِ هَذَا ‏.‏
তাঊস (রহঃ)থেকে বর্ণিতঃ
একদা উমার (রাঃ) মিম্বারে দাঁড়ালেন .... অতঃপর পূর্বোক্ত হাদীসের অর্থানুরূপ বর্ণিত। তবে এতে “তাকে হত্যা করা হবে” কথাটি নেই। এরপর উৎকৃষ্ট গোলাম বা দাসীর কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, ‘উমার (রাঃ) বললেন, আল্লাহু আকবার, আমি হাদীস না শুনলে তো ভিন্ন নির্দেশ দিয়ে ফেলতাম। [৪৫৭২]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪৫৭২] এর সানাদ মুনকাতি। ত্বাউস হাদিসটি ‘উমার (রাঃ) হতে শুনেননি।