hadith book logo

সুনানে আবু দাউদ: হাদিস ৪৬৪৫

৪২. সুন্নাহ

سنن أبي داود

১/৯ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি অপবিত্র অবস্থায় আল্লাহর যিকির করে

৪৬৪৫
সুনানে আবু দাউদ
সহিহ হাদিস
حَدَّثَنَا قَطَنُ بْنُ نُسَيْرٍ، حَدَّثَنَا جَعْفَرٌ يَعْنِي ابْنَ سُلَيْمَانَ، ح حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ شَرِيكٍ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، قَالَ جَمَّعْتُ مَعَ الْحَجَّاجِ فَخَطَبَ فَذَكَرَ حَدِيثَ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ قَالَ فِيهَا فَاسْمَعُوا وَأَطِيعُوا لِخَلِيفَةِ اللَّهِ وَصَفِيِّهِ عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ قَالَ وَلَوْ أَخَذْتُ رَبِيعَةَ بِمُضَرَ وَلَمْ يَذْكُرْ قِصَّةَ الْحَمْرَاءِ ‏.‏
সুলাইমান আল্‌-আ’মাশ (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি হাজ্জাজের সঙ্গে জুমু’আহ্‌র সলাত আদায় করলাম। তিনি ভাষণ দিলেন... অতঃপর বর্ণনাকারী আবূ বাক্‌র ইবনু আইয়াশের হাদীস উল্লেখ করেন। তিনি ভাষণে বলেন, তোমরা আল্লাহর প্রতিনিধি ও বন্ধু ‘আবদুল মালিক ইবনু মারওয়ানের কথা শুনবে ও মেনে চলবে। অতঃপর হাদীসের বাকি অংশ উল্লেখ করেন। তিনি বললেন, আমি যদি রবী’আহ গোত্রকে মুদার গোত্রের অপরাধে পাকড়াও করি। কিন্তু বর্ণনাকারী এখানে অনারবদের ঘটনাটি উল্লেখ করেননি।

সনদ সহিহ - হাজ্জাজ পর্যন্ত।