hadith book logo

সুনানে আবু দাউদ: হাদিস ৪৮৪২

৪৩. শিষ্টাচার

سنن أبي داود

১/২৩ পরিচ্ছেদঃ

পানি দিয়ে ইস্তিন্‌জা করা

৪৮৪২
সুনানে আবু দাউদ
দুর্বল হাদিস
حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْمَاعِيلَ، وَابْنُ أَبِي خَلَفٍ، أَنَّ يَحْيَى بْنَ الْيَمَانِ، أَخْبَرَهُمْ عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، أَنَّ عَائِشَةَ [رضى الله عنها] مَرَّ بِهَا سَائِلٌ فَأَعْطَتْهُ كِسْرَةً وَمَرَّ بِهَا رَجُلٌ عَلَيْهِ ثِيَابٌ وَهَيْئَةٌ فَأَقْعَدَتْهُ فَأَكَلَ فَقِيلَ لَهَا فِي ذَلِكَ فَقَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَنْزِلُوا النَّاسَ مَنَازِلَهُمْ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ يَحْيَى مُخْتَصَرٌ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ مَيْمُونٌ لَمْ يُدْرِكْ عَائِشَةَ ‏.‏
মাইমূন ইবনু আবূ শাবীব (রহঃ)থেকে বর্ণিতঃ
একদা এক ভিক্ষুক ‘আয়িশাহর (রাঃ) নিকট এলে তিনি তাকে এক টুকরা রুটি দিলেন এবং পোষাক পরিহিত সুন্দর চেহারাবিশিষ্ট আরেক ব্যক্তি এলে তিনি তাকে বসালেন এবং খেতে দিলেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা মানুষের সঙ্গে তাদের মর্যাদা অনুযায়ী আচরণ করো। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মাইমূন (রহঃ) ‘আয়িশাহ (রাঃ) এর সাক্ষাৎ পাননি।৪৮৪০

দুর্বলঃ যঈফাহ হা/১৮৯৪।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
৪৮৪০ আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। সানাদের মাইমূন হাদীসটি ‘আয়িশাহ হতে শুনেননি। সুতরাং সানাদ মুনকাতি।