hadith book logo

অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নোত্তর

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান ইবন নাসির ইবন সা‘দী আত-তামীমী আন-নাজদী আল-হাম্বলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

ষষ্ঠ প্রশ্ন: আল্লাহর কালাম ও কুরআনের ব্যাপারে আপনার মতামত কী?

উত্তর: আমরা বলব, আল-কুরআন আল্লাহর কালাম, এটি তাঁর পক্ষ থেকে নাযিলকৃত, এটি তাঁর সৃষ্টি নয় এবং তাঁর কাছেই ফিরে যাবে। এর শব্দ ও অর্থ স্বয়ং আল্লাহই কথা বলেছেন, তবে কুরআন আযালী (সর্বদা বিদ্যমান ছিলো এমন) নয়। আল্লাহর যখন ইচ্ছা তখন কথা বলেন ও বলবেন, তাঁর কথা নিঃশেষ হবার নয় এবং এর শেষ সীমাও নেই।