hadith book logo

জাদুকর্ম, জ্যোতিষ ও দৈবকর্ম এবং এতদসংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কে ইসলামের বিধান

লেখকঃ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

কভার পেইজ থেকে

জাদুকর্ম, দৈবকর্ম ও জ্যেতিষকর্ম চর্চা করা ইসলামী শরী‘আতে সুস্পষ্টভাবে হারাম এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী। অথচ এসব কাজ চর্চার মাধ্যমে এক শ্রেণির মানুষ জনসাধারণকে প্রলোভন দেখিয়ে প্রতারিত করে তাদের ঈমান, আমল ও আকীদা বিনষ্ট করার জাল বিস্তার করে সমাজকে অসুস্থ করে তুলছে। মূল্যবান পুস্তকটিতে কুরআন ও সুন্নাহের আলোকে জাদু, জ্যোতিষ এবং জাদুকর ও জ্যোতিষী সংক্রান্ত বিধান বর্ণনা করার পাশাপাশি কীভাবে শরী‘আত-সমর্থিত পদ্ধতিতে জাদুগ্রস্ত লোককে চিকিৎসা করা যাবে তা বর্ণনা করা হয়েছে।