hadith book logo

তাওহীদের বিশ্বাস

লেখকঃ মুহাম্মদ বিন আব্দুল ওহহাব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

৫৬তম অধ্যায়: ‘‘বি ওয়াজহিল্লাহ’ বলে একমাত্র জান্নাত ব্যতীত আর কিছুই প্রার্থনা করা যায় না।

১। জাবের রা. থেকে বর্নিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,

لا يسأل بوجه الله إلا الجنة ( رواه أبوداؤد )

‘‘বিওয়াজহিল্লাহ [আল্লাহর চেহারার ওসীলা] দ্বারা একমাত্র জান্নাত ছাড়া অন্য কিছুই চাওয়া যায় না।’’ (আবু দাউদ)

এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায় .

১। চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ জান্নাত ব্যতীত ‘বিওয়াজহিল্লাহ’’ দ্বারা অন্য কিছু চাওয়া যায় না।

২। আল্লাহর ‘চেহারা’ নামক সিফাত বা গুনের স্বীকৃতি।