hadith book logo

নবী জীবনী

লেখকঃ আয-যুলফি দা‘ওয়াহ সেন্টার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু

প্রায় আড়াই মাস পর তিনি রোগাক্রান্ত হয়ে পড়েন। দৈনন্দিন রোগ বেড়ে যায়। তীব্রভাবে রোগাক্রান্ত হয়ে ইমামতি করতে অক্ষম হয়ে পড়লে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করতে বলেন। হিজরি ১১ সনে ১২ই রবিউল আওয়াল সোমবার ৬৩ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এ খবর শুনে সাহাবায়ে কেরাম প্রায় জ্ঞান ও স্বস্তি হারিয়ে ফেলেছিলেন। এ খবর বিশ্বাস করতে পারছিলেন না। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ভাষণে লোকজনকে শান্ত করেন। তিনি বলেন, রাসূল একজন মানুষ ছিলেন। যিনি মারা যান। তিনি রাসূল একজন মানুষ ছিলেন। যিনি মারা যান যেমন অন্যান্য মানুষ মারা যায়। মানুষ শান্ত হয়ে যায়। রাসূলের গোসল দেওয়া, কাফন পরানো ও দাফন করা সম্পন্ন হলো। অতঃপর মুসলিমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিজেদের খলিফা নির্বাচন করেন। তিনি ছিলেন খোলাফায়ে রাশেদীনের মধ্যে প্রথম। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত প্রাপ্তির পূর্বে চল্লিশ বছর ও পরে তের বছর মক্কায় এবং দশ বছর মদিনায় অতিবাহিত করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৬৩ বছর।