hadith book logo

ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ অত্যাবশ্যক

লেখকঃ শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

তৃতীয় স্তর:

মুমিন ব্যক্তি যখন (অন্যায়কে) হাত ও মুখ দিয়ে বাধা দিতে অপারগ হবে তখন সে অন্তর দিয়ে বাধা দেওয়ার দিকে অগ্রসর হবে। অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করবে ও তার সাথে বিদ্বেষ রাখবে, আর অন্যায়কারীদের সঙ্গী-সাথী হবে না। আব্দুল্লাহ ইবন মাস‘উদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিছু লোক তাঁকে বলেছিল:

«هَلَكْتُ إِنْ لَمْ آمُرْ بِالْمَعْرُوفِ , وَلَمْ أَنْهَ عَنِ الْمُنْكَرِ , فَقَالَ عَبْدُ اللَّهِ : «هَلَكْتَ إِنْ لَمْ يَعْرِفْ قَلْبُكَ الْمَعْرُوفَ , وَيُنْكِرِ الْمُنْكَرَ» .

“আমি যদি ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ না করি তবে আমি ধ্বংস হয়ে যাবো, তখন আব্দুল্লাহ ইবন মাস‘উদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন যে, তোমার অন্তর যদি ন্যায় জানতে না পারে অন্যায়কে অস্বীকার না করে তবে তুমি ধ্বংস হয়ে যাবে।” [ইবন ওয়াদ্দাহ, হাদীস নং ২৭১।]