hadith book logo

নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি

লেখকঃ ড. মো. আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

যুগে যুগে নারী শিক্ষার স্বরূপ বিশ্লেষণ

সমাজের এক অংশকে বাদ দিয়ে অন্য অংশ কোনো দিনই উন্নত হতে পারে না এ সত্য মানুষ অনুধাবন করতে শুরু করেছে। সমাজসেবা, দেশাত্মবোধ প্রভৃতি ক্ষেত্রে নারী জাতির সার্থকতা-আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরাট বিজয়। [.ড. মোঃ আজহার আলী, পূর্বোক্ত, পৃ. ২১১।] ব্যক্তি সত্তার পূর্ণতা প্রাপ্তির লক্ষ্যে মৌলিক অধিকার হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার অধিকার দিয়েছেন। [.মুহাম্মদ কুতুব, ইসলাম ও নারী, পূর্বোক্ত, পৃ. ২২।]