hadith book logo

ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার

লেখকঃ আইসিএস পাবলিকেশন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

সম্পাদকীয়

বাংলাদেশে বিরাজমান অবস্থার নিরিখে তথ্য ও তত্ত্ব এবং বাস্তবতার সমন্বয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও চাকুরিপ্রার্থীদের উপকারের বিষয়টি মাথায় রেখেই ক্যারিয়ার : বিকশিত জীবনের দ্বার সহায়ক গন্থটির পরিকল্পনা। এর প্রতিটি অধ্যায় জীবন অভিজ্ঞতার নানা বর্ণিল রঙে রঙিন। ফলে নিরস তথ্যের উপস্থাপন প্রক্রিয়াতেও আসেছে সৃজনশীলতার ছোঁয়া, যা একজন প্রাজ্ঞ পাঠক তথা অভিভাবকের কাছে যেমন আনন্দের তেমনি জ্ঞানের। অন্যদিকে জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতার নির্যাস একজন শিক্ষার্থী কিংবা চাকুরিপ্রার্থীকে দিতে পারে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশনা, যা তার ক্যারিয়ার পরিকল্পনায় রাখবে অনন্য ভূমিকা।

এই বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম অধ্যায়ে আত্মবিশ্বাস আর সম্ভাবনা জাগানো এক একটি লেখা পাঠককে দাঁড় করাবে অভূতপূর্ব আত্মজাগরণের মখোমুখি। লেখার আন্তর্নিহিত শক্তিতে স্থবির মানুষও হয়ে উঠবে গতিশীল, প্রবৃদ্ধি আসবে ব্যক্তির যাপিত জীবনে এবং চিন্তায়। হতাশায় নিমজ্জিত যুবক খুঁজে পাবে তা কাঙ্ক্ষিত পাথেয়। ক্যারিয়ার ভাবনা জেগে উঠুক ব্যক্তির মনোজগতে, তা প্রবাহিত হোক সমগ্র জাতির জীবনে- জাতি মুক্তি পাক অদক্ষ এবং অপরিকল্পিত জনগোষ্ঠীর যন্ত্রনা থেকে।

অপার সম্ভাবনায় স্নাত আমাদের যুবসমাজ। পরিকল্পিত গন্তব্যের অভাবে এই সম্ভাবনা যেন সুতো ছেঁড়া ঘুড়ি আর বোটা আলগা ঝরা পাতার মত অনির্দেশ্য পথে এলোমেলো ঘুপাকে বিভ্রান্ত না হয়। এ রকম একটা মহৎ উদ্দেশ্য ছাড়ানো আছে ক্যারিয়ার: বিকশিত জীবনের দ্বার- এর প্রতিটি পৃষ্ঠায়। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, যেন আমাদের এই উদ্দেশ্য ব্যর্থ না হয়।

সবশেষে আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা গুণীজনদের প্রতি যাঁরা সার্বিক তৎপরতায় শ্রম এবং সময় দিয়ে আমাদের কাজের মূল্যায়ন করেছেন, সূক্ষ্ম সমালোচনা এবং তীক্ষ্ণ বিবেচনায় সমৃদ্ধি এনেছেন ক্যারিয়ার: বিকশিত জীবনের দ্বার- এর প্রতিটি পদক্ষেপে। ঋণ স্বীকার করছি লেখন প্রাবন্ধিক জনাব আহসান হাবিব ইমরোজ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব কাজী বরকত আলী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব ইদ্রিস আলী, ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক জনাব সারোয়ার আলম, নর্দান ইউনিভার্সিটির শিক্ষক জনাব আবদুল্লাহির কাফি’র কাছে, যাঁদের লেখার প্রত্যক্ষ এবং পরোক্ষ পরশে ধন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।