hadith book logo

সদ্য ভূমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয়

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

৭. খাৎনা করানো

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি, তিনি বললেন, কুফরির চুল মুণ্ডিয়ে ফেল আর খাৎনা কর। [আবু দাউদ]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রকৃতিগত স্বভাব পাঁচটি। যথা:

ক. খাৎনা করা।

খ. নাভির নিচের পশম পরিস্কার করা।

গ. বগলের নিচের পশম উপড়ানো।

ঘ. নখ কর্তন করা।

ঙ. মোচ ছোট করা। [সহীহ বুখারী]

ইমাম নববি রহ. বলেন, এখানে প্রকৃতগত স্বভাবের অর্থ সুন্নত।