১
গল্পে আঁকা ইতিহাস ৫ -দুই সওদাগরের কাহিনী
লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
গল্পের শেষ কথা
পরের বছর খোরাসানী আবার এলেন বাগদাদে তার বন্ধুর কাছে। আগের মতো ব্যবসার পণ্য নিয়ে। দুই বন্ধুতে আবার শুরু হলো নতুন করে ঠিক আগের মতো সবকিছু। হারিয়ে যাওয়া জীবন আবার নতুন করে ধরা দিলো তাদের কাছে। শহরের শাসনকর্তাকে খোরাসানী ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছেন- সেই জহরত। শহরের অনেক গণ্যমান্য মানুষ তখন হাজির ছিলেন তার সঙ্গে। শাসনকর্তা আগের অবিচার ও খারাপ আচরণের জন্যে বারবার ক্ষমা চাইলেন। খোরাসানীর সমস্ত সম্পদ তিনি ফিরিয়ে তো দিলেনই, সাথে দিলেন আরো অনেক অনেক উপহার।
বন্ধু!
এই গল্পের শেষ কী?
তা তোমাকে আর খুলে বলতে হবে কি?
চিরচেনা সেই উপসংহার!
ঠিক প্রাচীন গল্পের মতোই–
‘তারপর সবাই মিলে সুখে-শান্তিতে বসবাস করতে লাগলো। একেবারে মৃত্যু পর্যন্ত!’
বন্ধু!
এই গল্পের শেষ কী?
তা তোমাকে আর খুলে বলতে হবে কি?
চিরচেনা সেই উপসংহার!
ঠিক প্রাচীন গল্পের মতোই–
‘তারপর সবাই মিলে সুখে-শান্তিতে বসবাস করতে লাগলো। একেবারে মৃত্যু পর্যন্ত!’